ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, অনিয়মিত ঘুমের অভ্যাসসহ নানা কারণে অনেকেই দীর্ঘদিন অনিদ্রায় ভোগেন। ঘুমের এ সমস্যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে প্রদাহ বৃদ্ধি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যার মতো পরিবর্তন দেখা দিতে পারে। এসব সমস্যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অনিদ্রার সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা, স্থূলতা ও হৃদরোগের সম্পর্ক রয়েছে। তবে অনিদ্রা থাকলেই যে কারও স্ট্রোক হবে, এমন নয়। স্ট্রোকের ঝুঁকি নির্ভর করে বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, শারীরিক...