Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির সঙ্গী লাউতারো নাকি আলভারেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:০৯
মেসির সঙ্গী লাউতারো নাকি আলভারেস

সংগৃহীত ছবি

লাউতারো মার্তিনেস নাকি হুলিয়ান আলভারেস, কেপ ভার্দের বিপক্ষে মেসির সঙ্গী কে? এ নিয়ে হয়ত এখনও দ্বিধায় কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দে ম্যাচের জন্য কোচের মনে বড় প্রশ্ন এই সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনটিই।

ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেস গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। তিনি দলে জায়গা করে নিয়েছেন আলভারেসের চেয়ে এগিয়ে থেকে।

আলভারেস গ্রুপ পর্বে আলজেরিয়া (৩-০), অস্ট্রিয়া (২-০) এবং জর্ডানের (৩-১) বিপক্ষে মোট ১৪৩ মিনিট মাঠে কাটিয়েও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড় বা 'গোল্ডেন বুট'-এর লড়াই দেখছেন দূর থেকেই। ৬টি করে গোল নিয়ে এই লড়াইয়ের শীর্ষে যৌথভাবে লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

অথচ কাতার বিশ্বকাপে ৪ গোল করে আলভারেস ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সেবার ৫টি ম্যাচে শুরুর একাদশে খেলেছিলেন তিনি, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল।

এবারের বিশ্বকাপের আগে গোঁড়ালির চোটে এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল আলভারেসকে। তাই কেবল জর্ডানের বিপক্ষেই শুরুর একাদশে জায়গা পান । সেই ম্যাচে প্রথমবার স্কালোনি তার দুই সেন্ট্রাল ফরোয়ার্ডকে নামান একসঙ্গে।
জর্ডানের বিপক্ষে অবশ্য তাদের কেউই খুব একটা জ্বলে উঠতে পারেননি। তবে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোলখরা কাটান লাউতারো।

ম্যাচ শেষে দুজনকে নিয়ে স্কালোনি বলেছিলেন,‘লাউতারো বা হুলিয়ান-কাউকে নিয়েই কোনো সন্দেহ নেই। ওরা মাঠে অবিশ্বাস্য কাজ করে।’
তিনি আরও যোগ করেন,‘লাউতারো গোল করুক বা না করুক, ও অসাধারণ খেলছে। ওরা গোল পেলে দলের জন্য আর ওদের নিজেদের জন্য আরও ভালো, তবে আমরা ওদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’

শেষ পর্যন্ত অবশ্য একজনকেই বেছে নিতে হবে স্কালোনিকে।


হুলিয়ান আলভারেসলাউতারো মার্তিনেসলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ