Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের আগে হলান্ড

আমাদের জেতার সম্ভাবনা খুবই কম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:০৩
আমাদের জেতার সম্ভাবনা খুবই কম

সংগৃহীত ছবি

মায়ামিতে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নরওয়ে। প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেললেও ম্যাচের আগে চাপ ইংল্যান্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন আর্লিং হলান্ড। নরওয়ের দুর্দান্ত অভিযান সত্ত্বেও তার মতে, থমাস টুখেলের দলই থাকছে ফেভারিটের ভূমিকায়। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর এই স্ট্রাইকার মনে করেন তার দলের সামনে এখনও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নরওয়ে ভালো করলেও প্রত্যাশার বোঝাটা ইংল্যান্ডেরই কাঁধে থাকা উচিত বলে জানিয়েছেন হলান্ড।

কোয়ার্টার ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নরওয়ের সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে মুখ খোলেন হলান্ড। নিজেদের উন্নতি স্বীকার করলেও বারবার তিনি ইঙ্গিত করেন এগিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে ইংল্যান্ডকেই, ‘আমাদের জেতার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয় আপনাদের সবার উচিত সব চাপ ইংল্যান্ডের ওপর দেওয়া।‘

সিটির সতীর্থ জন স্টোনস ও মার্ক গুয়েহির মুখোমুখি হওয়ায় ম্যাচটি হলান্ডের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন বিষয়টি বিশেষ কিছু হতে চলেছে, ‘এটা একটু অদ্ভুত লাগে। জীবনে অন্য যে কারো চেয়ে এদের সঙ্গেই বেশি সময় কাটে আমার। গুয়েহি আর স্টোনসের সঙ্গে বহু বছর ধরে খুনসুটি করে আসছি, তাই ব্যাপারটা একটু অদ্ভুত। একটু বিশেষও বটে।‘

দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট সূচিতে দলের মূল তারকাকে ফিট ও ছন্দে রাখাই নরওয়ের সাফল্যের বড় কারণ। নিজের বর্তমান শারীরিক অবস্থার পেছনে ক্লাব ও জাতীয় দল উভয়কেই কৃতিত্ব দিয়েছেন হলান্ড। তার বিশ্বাস, ইতিহাদ স্টেডিয়ামে গত কয়েক মৌসুমে এবং কোচ স্তালে সোলবাক্কেনের অধীনে নিজের শরীর সম্পর্কে তার বোঝাপড়া অনেকটাই বেড়েছে।



আর্লিং হলান্ডইংল্যান্ড-নরওয়ে২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!