Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কটল্যান্ড ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বীকে পাচ্ছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:১০
স্কটল্যান্ড ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বীকে পাচ্ছেন নেইমার

সংগৃহীত ছবি

ব্রাজিল বনাম স্কটল্যান্ড বিশ্বকাপ ম্যাচের আগের দিন জানা গেল এক অল্পপরিচিত গল্প। সেটি হলো নেইমার ও এক স্কটিশ খেলোয়াড় অ্যান্থনি রালস্টনের মধ্যকার সেই উত্তপ্ত অধ্যায়। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে টকস্পোর্ট রেডিও কথা বলেছে সেলটিকের ফুলব্যাক রালস্টনকে নিয়ে, যার রয়েছে ব্রাজিলিয়ানদের বিপক্ষে স্মরণীয় কিছু অভিজ্ঞতা।

অফিসিয়াল সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে স্কটল্যান্ড কখনো ব্রাজিলকে হারাতে পারেনি। দশ ম্যাচে হেরেছে আট বার এবং ড্র করেছে দুইবার। তবুও রালস্টনের ঝুলিতে আছে একটি বিশেষ স্মৃতি। ২০১৭ সালে তিনি ছিলেন সেই স্কটল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের অংশ, যারা যেকোনো বয়সভিত্তিক বিভাগে প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল।

সেসময় মাত্র ১৮ বছর বয়সী রালস্টন স্কটিশ যুব ফুটবলে নিজের নাম করতে শুরু করেছিলেন। কিন্তু তার কিছু মাসের মধ্যেই অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা। একই বছরের সেপ্টেম্বরে, চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে তাকে দেওয়া হলো নেইমারকে মার্ক করার দায়িত্ব। সেই নেইমার, যিনি বার্সেলোনা থেকে ফরাসি ক্লাবে যোগ দিয়ে সবে হয়েছেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ দামী খেলোয়াড়।

পিএসজি জিতেছিল ৫-০ গোলে, তবে এই ব্যক্তিগত দ্বৈরথটিই হয়ে উঠেছিল ম্যাচের অন্যতম আলোচিত প্রসঙ্গ। ব্রিটিশ সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী, তরুণ স্কটিশ ডিফেন্ডার ব্রাজিলিয়ান তারকার সামনে মোটেও ভড়কে যাননি এবং সারা ম্যাচে বেশ কয়েকটি উত্তপ্ত মুহূর্তের জন্ম দেন।

সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ঘটে যখন নেইমার ডাইভিংয়ের জন্য হলুদ কার্ড পান। রালস্টন বিদ্রুপ প্রতিক্রিয়া দেখান, যা দুজনের মধ্যে মাঠেই বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। উত্তেজনা চলে শেষ বাঁশি পর্যন্ত। টকস্পোর্ট জানাচ্ছে, ম্যাচ শেষে রালস্টন জার্সি বদলের অনুরোধ করলে নেইমার তা প্রত্যাখ্যান করেন এবং হাত মেলাতেও অস্বীকার করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তৎকালীন পিএসজি অধিনায়ক তিয়াগো সিলভাকে মাঝে পড়ে বিবাদ থামাতে হয়।

প্রায় এক দশক পর দুজনের পথ আবার মিলে যেতে পারে মিয়ামিতে। শারীরিকভাবে সেরে উঠে এই বিশ্বকাপে প্রথম মিনিট পাওয়ার অপেক্ষায় নেইমার, আর স্টিভ ক্লার্কের বেঞ্চে বিকল্প হিসেবে রয়েছেন রালস্টনও।

নেইমারঅ্যান্থনি রালস্টনব্রাজিলস্কটল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক