Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতা শোনালেন হ্যারি কেইন

agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৬:০৮
ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতা শোনালেন হ্যারি কেইন

আর কয়েকঘণ্টা পর বিশ্বকাপের শেষ আটে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতার কথা। সেই মুহূর্তেটিকে তিনি পরাবাস্তব অভিজ্ঞতা হিসেবে বর্ননা করেছেন। একইসঙ্গে ট্রাম্পের গলফ খেলার দক্ষতারও ভূয়সী প্রশংসা করেছেন।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই গণমাধ্যমের কাছে কেইনের সঙ্গে গলফ খেলার বিষয়টি প্রকাশ করেছিলেন। নরওয়ের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে কেইন নিশ্চিত করেন, প্রায় ১৮ মাস আগে ফ্লোরিডার পাম বিচে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি আমন্ত্রণে তিনি গলফ খেলতে গিয়েছিলেন। কেইন বলেন, ‘সত্যি বলতে, আমি বেশ ভালোই খেলেছিলাম। প্রেসিডেন্ট যখন আপনাকে কোথাও ডাকেন, তখন সেখানে না গিয়ে উপায় নেই। তার সঙ্গে দেখা হওয়া এবং গলফ খেলাটা ছিল বেশ অদ্ভুত এক অভিজ্ঞতা। তার গলফ খেলা সত্যিই বেশ ভালো। আমি আশা করি, তার বয়সে গিয়ে আমিও তার মতো করে গলফ খেলতে পারব।’

আরও পড়ুন

কেইন আর হলান্ডের মাঝে কে বিশ্বসেরা স্ট্রাইকার?

১০ জুলাই ২০২৬

মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পরই নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে কেইনের প্রশংসা করেছিলেন ট্রাম্প, ‘আমি মনে করি হ্যারি কেইন দুর্দান্ত খেলোয়াড়। আমি তার সঙ্গে গলফ খেলেছি এবং আমি তাকে খুব পছন্দ করি। সে যেমন ভালো গলফার, তেমনি একজন অসাধারণ ফুটবলার।’

এদিকে মায়ামিতে ইংল্যান্ডের অনুশীলনের সময় সরাসরি এসে খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। সাবেক ইংলিশ মহাতারকাকে নিয়ে কেইন বলেন, ‘বেকহ্যাম আমাদের বড় সমর্থক। প্রতিটি ম্যাচের পরই তিনি আমাকে বার্তা পাঠান। তিনি ইংল্যান্ডের কিংবদন্তি। তার সঙ্গে দেখা হওয়া এবং কথা বলায় দলের সবার মনোবল অনেক বেড়েছে। আশা করি, আগামীকালকের ম্যাচে ভালো খেলে আমরা তাকে গর্বিত করতে পারব।’

ডোনাল্ড ট্রাম্পহ্যারি কেইন২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: