Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর বোন

আমার ভাই বিশ্বাসঘাতকতার শিকার, তার ফেরা কঠিন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭
আমার ভাই বিশ্বাসঘাতকতার শিকার, তার ফেরা কঠিন

পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে বাকবিতণ্ডার পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্কে এবার মুখ খুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর বড় বোন এলমা আভিইরো। রোনালদোর পর্তুগাল জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে এক প্রকার নাকচ করে দিয়ে তিনি বলেছেন—একবার বিশ্বাসঘাতকতার শিকার হলে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসা চরম কঠিন।

লিসবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ৫৩ বছর বয়সী এই নারী উদ্যোক্তা বলেন, ‘জাতীয় দলে সিআরসেভেনের ফেরা নিয়ে হ্যাঁ-এর চেয়ে না-এর পাল্লাই ভারী। আমার মনে হয় ক্রিস্তিয়ানো ও কোচ জর্জ জেসুস—দুজনেই এখন ভীষণ আঘাত পেয়েছেন। পরিস্থিতি বর্তমানে একদম থমকে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’

আরও পড়ুন

জাতীয় দলে ফিরতে বিসিবিতে আবেদন জাহানারা আলমের

১৬ অক্টোবর ২০২৬

কোচ জেসুসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা দূরত্বের বরফ গলবে কি না—এমন প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে এলমা আভিইরো বলেন, ‘সমঝোতা? আমি ঠিক জানি না। কারণ এটা অত্যন্ত জটিল এক বিষয়। একবার যখন আপনি কারো দ্বারা প্রতারিত বা বিশ্বাসঘাতকতার শিকার হবেন, তখন আগের অবস্থায় ফিরে যাওয়াটা বড্ড কঠিন।’

দেশের মানুষের প্রতি নিজের দুঃখ ও অসন্তোষ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘আমার খুব কষ্ট হয়, যখন দেখি পর্তুগালের মানুষ কতটা দ্রুত অতীত ভুলে যায়। রোনালদো দেশের জন্য কী করেছে তা ভুলে গিয়ে তারা এখন সবকিছু অন্যভাবে বিচার করছে। আমার ভাইয়ের এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া দেখাটা অত্যন্ত হৃদয়বিদারক। সে অন্তত এই ধরনের আচরণের প্রাপ্য ছিল না।’

আরও পড়ুন

কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের

১৬ অক্টোবর ২০২৬

ইতোপূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়ও পর্তুগিজ সাংবাদিকতা ও জাতীয় দলের কাঠামোর সমালোচনা করে রোনালদোর বোন লিখেছিলেন, ‘ক্রিস্তিয়ানো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিল, আর পর্তুগালের মানুষ ভালো কিছুর যোগ্য নয়।’

অন্যদিকে, পরিবারের এই বিস্ফোরক বক্তব্যের বিপরীতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েন্সা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমাদের অধিনায়ককে দলে ফিরে পাওয়ার তীব্র ইচ্ছা পুরো দলের রয়েছে। নিয়ম অনুযায়ী ডিসিপ্লিনারি বডি স্বাধীনভাবে তদন্ত চালাবে, তবে আমরা সবাই চাই রোনালদো যেন দ্রুত জাতীয় দলে ফিরে আসে।’

আরও পড়ুন

গোলকিপারের জার্সি কেন আলাদা হয়?

১৬ অক্টোবর ২০২৬

পর্তুগাল ইতোমধ্যে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেললেও আগামী নভেম্বরে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে। ফেডারেশন সভাপতি ও কোচ জেসুস রোনালদোর প্রত্যাবর্তনের দরজা খোলা রাখার ইঙ্গিত দিলেও, তার পরিবারের এমন শক্ত মনোভাবের পর সিআরসেভেনের জাতীয় দলের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়ল।

ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালরোনালদোর বোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের