পর্তুগাল জাতীয় দলের কোচ
জর্জ জেসুসের সঙ্গে বাকবিতণ্ডার পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়াকে কেন্দ্র করে
গড়ে ওঠা বিতর্কে এবার মুখ খুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর বড় বোন এলমা আভিইরো। রোনালদোর
পর্তুগাল জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে এক প্রকার নাকচ করে দিয়ে তিনি বলেছেন—একবার বিশ্বাসঘাতকতার শিকার হলে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসা
চরম কঠিন।
লিসবনে একটি বইয়ের মোড়ক
উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ৫৩ বছর বয়সী এই নারী উদ্যোক্তা বলেন, ‘জাতীয় দলে সিআরসেভেনের ফেরা নিয়ে হ্যাঁ-এর চেয়ে না-এর...