Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১০০ বছরের ইতিহাস

গোলকিপারের জার্সি কেন আলাদা হয়?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫
গোলকিপারের জার্সি কেন আলাদা হয়?

আজকের দিনে যেকোনো ফুটবল ম্যাচে দেখা যায়—মাঠের অন্য ১০ জন খেলোয়াড় নির্দিষ্ট ক্লাবের ঐতিহ্যবাহী পোশাক পরে দৌড়াচ্ছেন, আর পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা গোলরক্ষকের গায়ে শোভা পাচ্ছে সম্পূর্ণ আলাদা রঙের জার্সি। কিন্তু ফুটবলের সূচনালগ্নে গোলরক্ষক ও বাকি খেলোয়াড়দের মধ্যে পোশাকে কোনো পার্থক্য ছিল না। এমনকি সতীর্থদের সঙ্গে গোলরক্ষককে আলাদা করার একমাত্র উপায় ছিল তার মাথার একটি টুপি!

উনিশ শতকের শেষের দিকে ফুটবল দলগুলো ধীরে ধীরে নিজস্ব ক্লাব কালার তৈরি করতে শুরু করে। তবে গোলরক্ষক অন্য সব খেলোয়াড়ের মতো একই পোশাক পরতেন। কিন্তু এতে বড় সমস্যা দেখা দিত। কারণ, গোলরক্ষকের দায়িত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। ডি-বক্সের ভেতর তিনি হাত দিয়ে বল ধরতে পারতেন, যা অন্য খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ছিল। ডি-বক্সের ভেতর জটলার মধ্যে রেফারিদের পক্ষে গোলরক্ষককে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।

আরও পড়ুন

ওপর মহলের সমালোচনা করে সাজা পেলেন মার্তিনেস

১৬ অক্টোবর ২০২৬

অবশেষে ১৯০৯ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ফুটবলে প্রথমবারের মতো গোলরক্ষকদের জন্য অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা রঙের জার্সি পরা বাধ্যতামূলক করা হয়। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রথমে কেবল লাল, রয়্যাল ব্লু এবং সাদা রঙ ব্যবহারের অনুমতি দেয়। পরবর্তীতে ১৯১২ সালে এই তালিকায় যুক্ত হয় ‘সবুজ’ রঙ। আর তখন থেকেই সবুজ রঙটি গোলরক্ষকদের জার্সির সঙ্গে ঐতিহ্য হিসেবে মিশে যায়। সে যুগে খুব কম ক্লাবই তাদের মূল পোশাক হিসেবে সবুজ ব্যবহার করত। ফলে ফিল্ডের অন্য খেলোয়াড়দের সঙ্গে গোলরক্ষকের জার্সির মিল থাকত না। অতীতে গোলকিপাররাও অন্য ফুটবলারদের মতো একইরকম জার্সি পরতেন।শুরুর দিকে গোলরক্ষকেরা মূলত তীব্র শীত থেকে বাঁচতে উলের তৈরি ভারী সোয়েটার ও ফুলহাতা জার্সি পরতেন। তবে ১৯৭০-এর দশকে রঙিন টেলিভিশনের আগমন এবং পোশাকের আন্তর্জাতিক কড়াকড়ি শিথিল হওয়ার পর গোলরক্ষকদের পোশাকে বৈচিত্র্য আসতে শুরু করে। চেলসির পিটার বোনেত্তি বা কুইন্স পার্ক রেঞ্জার্সের ফিল পার্কেসরা প্রথাগত সবুজের বাইরে গিয়ে লাল রঙের জার্সি পরা শুরু করেন।
আরও পড়ুন

কপাল খুলছে আর্জেন্টিনার একঝাঁক তরুণের

১৬ অক্টোবর ২০২৬

অন্যদিকে, কিছু কিংবদন্তি গোলরক্ষক তাদের নির্দিষ্ট রঙের পোশাকে ইতিহাসের পাতায় নাম লেখান। সাবেক সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিন পরতেন সম্পূর্ণ কালো জার্সি, যা তাকে এনে দিয়েছিল ‘ব্ল্যাক স্পাইডার’ বা কালো মাকড়সা তকমা। আবার ইংল্যান্ডের পিটার শিলটন ১৯৭০-এর দশকে পরতেন ধবধবে সাদা পোশাক।

১৯৯০-এর দশকে গোলরক্ষকদের জার্সিতে বৈপ্লবিক পরিবর্তন আসে। হালকা ফ্যাব্রিক এবং জ্যামিতিক ও উজ্জ্বল নকশার সংমিশ্রণে তৈরি হতে থাকে জার্সি। ১৯৯০ বিশ্বকাপের কলম্বিয়ার রেনে হিগুইতার বৈচিত্র্যময় জামা, ১৯৯২ ইউরোতে ডেনমার্কের পিটার স্মাইকেলের রঙিন জার্সি, কিংবা ১৯৯৪ বিশ্বকাপে মেক্সিকোর হোর্হে ক্যাম্পোসের নিজ হাতে ডিজাইন করা ঝলমলে পোশাক বিশ্ব ফুটবলের ফ্যাশনে নতুন উন্মাদনা তৈরি করেছিল। গোলকিপারদের গ্লাভস পরাও বাধ্যতামূলক নয়।

আরও পড়ুন

মেসিবিহীন আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা?

১৫ অক্টোবর ২০২৬

আশ্চর্যের বিষয় হলো, গোলরক্ষকদের এই বদলে যাওয়ার গল্পের সঙ্গে গ্লাভস ব্যবহারের ইতিহাসও আছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএবি) নিয়ম অনুযায়ী গ্লাভস পরা বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়! উদাহরণ হিসেবে বলা যায় ২০০৪ সালের ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে পর্তুগিজ গোলরক্ষক রিকার্দোর কথা, যিনি হাত থেকে গ্লাভস খুলে খালি হাতে পেনাল্টি ঠেকিয়ে দলকে জিতিয়েছিলেন।

ফিফার অফিশিয়াল ‘ল অব দ্য গেম’-এর চার নম্বর ধারা অনুযায়ী, প্রতি ম্যাচে গোলরক্ষককে অবশ্যই মাঠের অন্য খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়াল বা রেফারিদের থেকে সম্পূর্ণ আলাদা রঙের পোশাক পরিধান করতে হবে। বর্তমান সময়ে নাইকি কিংবা অ্যাডিডাসের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে বেশ কয়েকটি ক্লাবের জন্য প্রায় একই টেমপ্লেটের গোলরক্ষক জার্সি সরবরাহ করে থাকে।

একশ বছর আগে টুপি মাথায় পশমি সোয়েটার জড়িয়ে পথচলা শুরু করা গোলরক্ষকেরা এখন পারফর্ম্যান্সের পাশাপাশি জার্সি দিয়েও ফুটবল মাঠে নজর কাড়েন। সেদিনের সেই সাধারণ সবুজ পোশাকই আজকের আধুনিক ফুটবলের অন্যতম মূল আকর্ষণে পরিণত হয়েছে।

গোলকিপারগোলকিপার জার্সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের