Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সামুদ্রিক মাছ খেয়ে দুবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন জার্মান স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:২১
সামুদ্রিক মাছ খেয়ে দুবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন জার্মান স্ট্রাইকার

খাবারে মারাত্মক অ্যালার্জির কারণে জীবনে দুইবার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা শোনালেন করেছেন জার্মানি ও ভিএফবি স্টুটগার্টের স্ট্রাইকার দেনিজ উন্দাভ। ইউটিউব শো ‘এইচট্রিজোরিজ’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের খাদ্যতালিকা, পছন্দের খাবার এবং জীবনের এই ভয়াবহ অ্যালার্জির কথা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারের একপর্যায়ে প্রিয় খাবারের কথা বলতে গিয়ে উন্দাভ জানান, তার পছন্দের খাবারের তালিকায় আছে গোস্ট উ বিরিনচ (ভাত ও মাংস দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কুর্দি খাবার), আঙুরপাতায় মোড়ানো ভাত, টার্কিশ বিফ লাহমাজুন এবং ডোনার কাবাব। একপর্যায়ে সুশির প্রসঙ্গ আসতেই তিনি জানান যে সামুদ্রিক খাবারের প্রতি তার মারাত্মক রকমের অ্যালার্জি রয়েছে।

আরও পড়ুন

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান?

২০ আগস্ট ২০২৬

এ বিষয়ে উন্দাভ বলেন, ‘আমার চিংড়ি খাওয়ার কোনো অনুমতি নেই। আমি দুইবার মারাত্মকভাবে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছিলাম। দুই বারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সামুদ্রিক কিছু খেলে আমার শরীর ফুলে ওঠে এবং  শ্বাস নিতে পারি না!’

খাবারের প্রতি নিজের চরম ঝোঁকের কথা উল্লেখ করে উন্দাভ জানান, তিনি অত্যন্ত ঝাল খাবার খেতে ভালোবাসেন। বিশেষ করে ডোনার কাবাবের সাথে প্রচুর পরিমাণে লাল মরিচের গুঁড়ো বা চিলি পাউডার খান তিনি। ঝালের তীব্রতা মাপার একক ‘স্কোভিল’ প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যথার অনুভূতি শুরু হয় প্রায় ২,৫০০ স্কোভিল থেকে, কিন্তু তিনি একবার ‘৩ মিলিয়ন স্কোভিলের একটি ডোনার কাবাব’ খেয়েছিলেন!

আরও পড়ুন

শোক কাটিয়ে মেসির দৃষ্টিনন্দন গোল, তবু জেতেনি মায়ামি

২০ আগস্ট ২০২৬

এদিকে মাঠের খেলায় নতুন মৌসুম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। আগামী শুক্রবার ডিএফবি কাপের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে হানসা রোস্টকের বিপক্ষে মাঠে নামবে ভিএফবি স্টুটগার্ট। এরপরের শুক্রবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা অভিযান শুরু করবে তারা। গত মে মাসের ডিএফবি কাপের ফাইনালে এই বায়ার্নের কাছেই ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল উন্দাভের স্টুটগার্ট।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপের হতাশার মাঝেও জার্মানি দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স করা উন্দাভের লক্ষ্য জাতীয় দলের নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের সুনজরে আসা। আগামী সেপ্টেম্বরের শেষদিকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক প্রীতি ও বাছাইপর্বের ম্যাচগুলোতে নিজের জায়গা পাকা করতে মরিয়া এই ফরোয়ার্ড।

দেনিজ উন্দাভজার্মানিজার্মান ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি