খাবারে মারাত্মক অ্যালার্জির
কারণে জীবনে দুইবার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা শোনালেন করেছেন
জার্মানি ও ভিএফবি স্টুটগার্টের স্ট্রাইকার দেনিজ উন্দাভ। ইউটিউব শো ‘এইচট্রিজোরিজ’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের খাদ্যতালিকা, পছন্দের
খাবার এবং জীবনের এই ভয়াবহ অ্যালার্জির কথা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকারের একপর্যায়ে
প্রিয় খাবারের কথা বলতে গিয়ে উন্দাভ জানান, তার পছন্দের খাবারের তালিকায় আছে গোস্ট
উ বিরিনচ (ভাত ও মাংস দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কুর্দি খাবার), আঙুরপাতায় মোড়ানো ভাত, টার্ক...