Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘আমি তো আইসিসিতে চিঠি লিখিনি’

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:১৭
‘আমি তো আইসিসিতে চিঠি লিখিনি’

সংগৃহীত ছবি

২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদকে এক রাতের সিদ্ধান্তে বিসিবি বোর্ড প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সিদ্ধান্তেই নতুন বিসিবি প্রধান করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর আইসিসিতে চিঠি দিয়ে অভিযোগ করেছেন আমিনুল। অভিযোগের চিঠিতে নিজের বোর্ডকে পুনঃবহাল করার দাবি জানিয়েছেন সাবেক সভাপতি।

সেই চিঠিতে ওই বোর্ডের পরিচালক হিসেবে কোনো স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন ফারুক আহমেদ। আমিনুলের পাঠানো চিঠিটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন। একই সঙ্গে তাকে সরিয়ে আমিনুলের বোর্ড সভাপতি হওয়াও যে সঠিক প্রক্রিয়া ছিল না; তা মনে করিয়ে দিলেন ফারুক।

সাবেক বিসিবি প্রধান গুলশানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুলকে একরকম জবাব দিলেন ২০২৫ সালের মে মাসের ঘটনার, ‘আমিও তো বোর্ড সভাপতি ছিলাম, আমাকে সরানোর প্রক্রিয়াও সঠিক ছিল না। তখন কিন্তু আমি আইসিসিতে অভিযোগ করি নাই। একটা চিঠিও লেখি নাই আইসিসিকে। সেখান থেকে নিশ্চিত হতে পারেন যে, এবারের যে চিঠির ব্যাপারটা উঠেছে সেখানে আমার কোনো হাত নেই।’

আইসিসিতে পাঠানো চিঠিতে কোনো স্বাক্ষর করেননি ফারুক। এ চিঠি যে পাঠানো হয়েছে তাও জানতেন না। তবে আমিনুলের বোর্ড পরিচালকরা আইনজীবীর মাধ্যমে এর আগে তাদের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যে রিট করেছিল সেখানে ফারুকের স্বাক্ষর ছিল।

আইসিসিতে পাঠানো চিঠির বিষয়ে সংবাদ মাধ্যম থেকেই জেনেছেন ফারুক, ‘আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। যেকোনো কিছু ঘটলে আমি ফেঁসে যাই। আমি এটার অংশ থাকি বা না থাকি, একটা স্বার্থান্বেষী মহল আমাকে ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলে। আমি আইসিসিতে পাঠানো চিঠির ব্যাপারে কিছুই জানি না। সংবাদিকদের থেকে মেসেজ পেয়ে জেনেছি। সেই চিঠি পড়েও দেখিনি। এজন্য আমি এ ব্যাপারটা সবাইকে ক্লিয়ার করতে চেয়েছি।’

বাংলাদেশ ক্রিকেটবিসিবিফারুক আহমেদআইসিসিআমিনুল ইসলাম বুলবুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছেন জার্মান পর্যটক

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল