Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খুলনার সাকিব ও 'জামাই' আজিজ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২০:৪৯
বাংলাদেশের বিপক্ষে খুলনার সাকিব ও 'জামাই' আজিজ

সংগৃহীত ছবি

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট। এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সফরকারী দলের অধিনায়ক সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক ও নাজমুস সাকিব। দলের অধিনায়ক সৈয়দ আজিজ বিয়ে করেছেন বাংলাদেশি মেয়েকে, নাজমুসের জন্ম এই বাংলাদেশেই!

মালয়েশিয়ার ক্রিকেটে সৈয়দ আজিজ দীর্ঘদিনের পরিচিত নাম। ২০১৬ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে আছে তার অন্যরকম এক সম্পর্ক।

২০২৩ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে পরিচয় হয় আজিজের। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে দুই পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরপর থেকেই বাংলাদেশে 'বাংলাদেশের জামাই' হিসেবে পরিচিতি পান এই মালয়েশিয়ান অধিনায়ক।

এবারের সফরে মালয়েশিয়া দলের আরেকটি আলোচিত নাম খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব। বাংলাদেশে জন্ম নেওয়া এই ক্রিকেটার বয়সভিত্তিক ক্রিকেট খেলার পর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে নিজের ক্রিকেট ক্যারিয়ার নতুন করে গড়ে তুলে জায়গা করে নেন মালয়েশিয়া জাতীয় দলে। এবার মালয়েশিয়ার জার্সিতে বাংলাদেশের বিপক্ষে খেলবেন এই বাঁহাতি ক্রিকেটার।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মালয়েশিয়া। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।

মালয়েশিয়াবাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise