Agamir Somoy E-Paper
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জন্য সেবিনের আশ্রয়
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৪২
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

পবিত্র ঈদুল ফিতর ঘিরে বিএনপির মন্ত্রী-এমপি ও সিনিয়র নেতাদের বেশির ভাগই নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সেখানে পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তারা।

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ঈদ উদ্‌যাপন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী-এমপি, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা-মাশায়েখ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। পরদিন তিনি ঠাকুরগাঁওয়ে যাবেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় থাকবেন। মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুরে ঈদ করবেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেটে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায়, বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা মানিকগঞ্জে, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙামাটিতে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ উদ্‌যাপন করবেন।

মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় থাকবেন। তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে, মো. আমিনুল হক ঢাকায়, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামে, হাবিবুর রশিদ হাবিব ঢাকায়, মো. রাজীব আহসান ঢাকায়, মো. আব্দুল বারী জয়পুরহাটে, মীর শাহে আলম বগুড়ায়, জোনায়েদ আব্দুর রহিম সাকি ঢাকায়, ইশরাক হোসেন ঢাকায়, ফারজানা শারমীন নাটোরে, শেখ ফরিদুল ইসলাম বাগেরহাটে, নুরুল হক নুর পটুয়াখালীতে, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহে, এম ইকবাল হোসেইন ময়মনসিংহে, এম এ মুহিত সিরাজগঞ্জে, আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুরে, ববি হাজ্জাজ ঢাকায় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ীতে ঈদ উদ্‌যাপন করবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ঈদ করবেন। হুইপ জি কে গউছ হবিগঞ্জে, রকিবুল ইসলাম বকুল খুলনায়, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঢাকা ও শরীয়তপুরে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে, আখতারুজ্জামান মিয়া দিনাজপুরে এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুরে ঈদ উদ্‌যাপন করবেন।


বিএনপিঈদ উদযাপন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৮

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪১

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২০

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    ০৫ আগস্ট ২০২৬, ০০:১১

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    ০৫ আগস্ট ২০২৬, ০০:২৫

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ০৫ আগস্ট ২০২৬, ০০:৪৫

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২১

    অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

    অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

    ০৫ আগস্ট ২০২৬, ০২:১৪

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৭

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৩

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    ০৫ আগস্ট ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৬

    ‘চাওয়া পাওয়া’ আমাকে সন্তুষ্ট করেছে

    ‘চাওয়া পাওয়া’ আমাকে সন্তুষ্ট করেছে

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২০

    advertiseadvertise