Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

কাতারের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে আল খাতের হাউসে ‘হারফা’ প্রদর্শনী

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:০৩
শেয়ার করুন:
কাতারের ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে আল খাতের হাউসে ‘হারফা’ প্রদর্শনী

‘হারফা শোকেস: জার্নিজ ইন ক্রাফট’ শীর্ষক প্রদর্শনী

কাতারের ঐতিহ্যবাহী কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ‘হারফা শোকেস: জার্নিজ ইন ক্রাফট’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে কাতার ফাউন্ডেশন। এডুকেশন সিটির ঐতিহাসিক আল খাতের হাউসে বুধবার (১৮ নভেম্বর) রাতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

কাতার ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি প্রদর্শনীর উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত রাখা হয়।

দ্য কিংস ফাউন্ডেশন স্কুল অব ট্র্যাডিশনাল আর্টসের সহযোগিতায় পরিচালিত ‘হারফা’ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের স্নাতকদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।

কাতার ফাউন্ডেশন ঐতিহাসিক আল খাতের হাউসটি সংরক্ষণ ও পুনরুদ্ধার করেছে। কাতারের একটি ঐতিহ্যবাহী পারিবারিক বাড়ি হিসেবে পরিচিত এই স্থাপনাকে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

দ্য কিংস ফাউন্ডেশন স্কুল অব ট্র্যাডিশনাল আর্টসের সহযোগিতায় পরিচালিত হারফা কর্মসূচিটি বছরব্যাপী একটি শিক্ষামূলক উদ্যোগ। সাপ্তাহিক কর্মশালার মাধ্যমে এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন শিল্পচর্চায় হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। ঐতিহ্যবাহী শিল্পকলাকে সমসাময়িক সৃজনশীলতার সঙ্গে যুক্ত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ব্যাচের অংশগ্রহণকারীদের তৈরি চূড়ান্ত প্রকল্পগুলো তুলে ধরা হয়েছে। প্রতিটি শিল্পকর্ম অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ, কল্পনা, সৃজনশীলতা ও ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে স্বাধীনভাবে নির্বাচন ও নকশা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি বলেন, ঐতিহ্যবাহী কারুশিল্প শুধু এর তৈরির উপকরণ দিয়ে সংজ্ঞায়িত হয় না, বরং এর মধ্য দিয়ে যে ভাবনা ও মূল্যবোধ প্রকাশ পায়, সেটিও গুরুত্বপূর্ণ। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই এসব শিল্পের প্রকৃত অর্থ, বার্তা ও মূল্য টিকে থাকে।

তিনি আরও বলেন, প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে ঐতিহ্যবাহী ইসলামিক নকশা, জ্যামিতিক প্যাটার্ন, প্রাকৃতিক মোটিফ ও কারুশিল্পের চমৎকার সমন্বয় ঘটেছে। আধুনিক শৈল্পিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রাচীন কারুশিল্পকে নতুনভাবে অন্বেষণ ও উপস্থাপন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শেখা হিন্দ বলেন, হারফা কর্মসূচির মাধ্যমে তৈরি শিল্পকর্মগুলো কাতারি ও ইসলামি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। একই সঙ্গে এসব শিল্পকর্মের মাধ্যমে গবেষণা, কল্পনা ও সৃজনশীল অভিব্যক্তির প্রকাশ ঘটে। এগুলো মানুষের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখতে এবং নতুন করে অনুপ্রাণিত হতে সহায়তা করে।

কাতার ফাউন্ডেশনের কৌশলগত উদ্যোগ ও কর্মসূচির নির্বাহী পরিচালক হিশাম নুরিন বলেন, হারফা কর্মসূচি এমন প্রতিভাবান ব্যক্তিদের বিকাশে গুরুত্ব দেয়, যারা ইসলামি ও কাতারি ঐতিহ্যকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ঐতিহ্যবাহী প্রশিক্ষণে দক্ষ কারিগর ও শিল্পীরা নিজেদের পারিপার্শ্বিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্য তৈরির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করেন এবং নির্মিত পরিবেশকে সমৃদ্ধ করেন।

হিশাম নুরিন আরও বলেন, বছর শেষে আয়োজিত এ প্রদর্শনী শুধু শিক্ষার্থীদের কাজ তুলে ধরার আয়োজন নয়, বরং বছরব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে গড়ে ওঠা সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার উদ্‌যাপন। একই সঙ্গে এটি শিক্ষানবিশদের উৎসাহিত করে এবং মানুষের সৃজনশীল সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করে।

এদিকে হারফা কর্মসূচির আওতায় পরিচালিত স্বল্পমেয়াদি কোর্সগুলোতে নতুন অংশগ্রহণকারীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। এসব কোর্সে অংশ নিয়ে আগ্রহীরা নিজেদের শৈল্পিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি অন্য সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। আলংকারিক চিত্রকলা, কাঠের খোদাই, ঐতিহ্যবাহী প্যাচওয়ার্ক ও টাইল তৈরি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

কর্মশালাগুলো ২০২৬ সালের ১ নভেম্বর শুরু হয়েছে। চলবে ২০২৭ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক