Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮
মালয়েশিয়ায় আটক ৭৯ বাংলাদেশি

ছবি: বেরনামা

মালয়েশিয়ার পেরাক রাজ্যের চেমোরের চালানো অভিযানে আটক করা হয়েছে ৭৯ বাংলাদেশি নাগরিককে। তারা সকলেই অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন, প্রাথমিক তদন্তে মিলেছে এমন তথ্য। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ এপ্রিল) রাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টার দিকে শুরু হয় অভিযান। পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, অভিযানে একটি রাবার গ্লাভস তৈরির কারখানা থেকে ৫৬ জন এবং অন্য একটি কারখানা থেকে আটক করা হয় ২৩ জনকে। তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং ধারণা করা হচ্ছে, তারা দেশটিতে অবস্থান করছিলেন অবৈধভাবে।

তিনি আরও জানান, দুটি কোম্পানিই একটি মূল কোম্পানির অধীনস্থ। দুটি কারখানার কর্তৃপক্ষ এখানে নিয়োগ দিয়েছে অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের। একই কারখানায় গত বছরও চালানো হয়েছিল অভিযান।

বেরনামার প্রতিবেদনে বলা হয়, এ অভিযানে অংশ নেয় দেশটির শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ)। সঙ্গে ছিলেন জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সদস্যরাও।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণে অভিবাসন দপ্তরে নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আটকঅভিবাসীবাংলাদেশমালয়েশিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise