Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

কাতারে গাড়িচালকদের জন্য কঠোর নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:২২
শেয়ার করুন:
কাতারে গাড়িচালকদের জন্য কঠোর নিয়ম, মানতে হবে যেসব নির্দেশনা

কাতারের রাজধানী দোহা

কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি জীবিকার তাগিদে গাড়িচালকের পেশায় নিয়োজিত। দেশটিতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারে নতুন বিধিমালা চালু হওয়ায় এসব চালকসহ সব সড়ক ব্যবহারকারীকে বাড়তি সতর্ক থাকতে হবে। ২০২৬ সালের ১৯ নম্বর ট্রাফিক আইনের আওতায় নতুন বিধানগুলোতে যানবাহন চলাচল, লেন পরিবর্তন, ওভারটেকিং, রিভার্স এবং দুই চাকার যান ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কাতারের সরকারি গেজেটের ২২তম সংখ্যায় প্রকাশিত আইনের ৫০ থেকে ৫৯ নম্বর ধারায় এসব নিয়ম উল্লেখ করা হয়েছে। নতুন বিধিমালার লক্ষ্য বিপজ্জনকভাবে গাড়ি চালানো কমানো, দুর্ঘটনা রোধ এবং মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা।

আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী, ডান দিকে মোড় নেওয়া, বিপরীত দিক থেকে আসা যানবাহনের কাছাকাছি পৌঁছানো, অন্য যানবাহনকে ওভারটেকের সুযোগ দেওয়া এবং দৃশ্যমানতা কম থাকলে চালকদের রাস্তার ডান পাশ ঘেঁষে চলতে হবে। বাস, ট্রাক, ভারী যন্ত্রপাতি, ট্রাক্টর ও ট্রেলারযুক্ত যানবাহনকে ডান লেনে চলতে হবে। এসব যানবাহনের ওভারটেকিংয়েও নিষেধাজ্ঞা রয়েছে।

৫১ নম্বর ধারায় রাস্তার মাঝের অবিচ্ছিন্ন সাদা বা হলুদ দাগ অতিক্রম কিংবা এর ওপর দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। চালকদের নির্ধারিত লেনে থাকতে হবে এবং নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করেই লেন পরিবর্তন করতে হবে। তিন লেনের দ্বিমুখী সড়কের মাঝের লেন ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা রয়েছে।

৫২ নম্বর ধারা অনুযায়ী, কোনো সড়কে বিপরীত দিকে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে রাস্তা পরিষ্কার আছে নিশ্চিত হয়ে সংকেত দিয়ে সর্বোচ্চ ২০ মিটার পর্যন্ত গাড়ি পেছনে নেওয়া যাবে। প্রয়োজনে অন্যের সহায়তা নিতে হবে। সড়কের মোড় বা সংযোগস্থলে রিভার্স করা যাবে না।

৫৩ নম্বর ধারায় মোড় নেওয়া, লেন পরিবর্তন কিংবা পাশের সড়কে প্রবেশ ও বের হওয়ার আগে আশপাশের যানবাহনের অবস্থান ও গতি যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আগেভাগে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। ডান দিকে মোড় নেওয়ার সময় রাস্তার ডান প্রান্ত এবং বাম দিকে মোড় নেওয়ার সময় মাঝের লাইনের কাছাকাছি থাকতে হবে। নির্ধারিত নিয়ম ছাড়া একসঙ্গে একাধিক লেন দখল করা যাবে না।

৫৪ নম্বর ধারায় মহাসড়কে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি থামানো, রিভার্স, বাম দিকে মোড়, ইউ-টার্ন এবং সড়কের মাঝের বিভাজকের ওপর দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে।

৫৫ নম্বর ধারায় মোটরসাইকেল, বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল ও স্কুটার চলাচলের নিয়ম নির্ধারণ করা হয়েছে। সাইকেল ও ইলেকট্রিক স্কুটার চালকদের সড়কের ডান পাশে এবং নির্ধারিত সাইকেল লেনে চলতে হবে। সাইকেল লেন না থাকলে এক সারিতে চলতে হবে। মোটরসাইকেলকে নির্ধারিত মোটরযান লেন ব্যবহার করতে হবে। হাতের সংকেত দেওয়া ছাড়া দুই হাত হ্যান্ডেলবারে রাখতে হবে। চলন্ত অবস্থায় অন্য যানবাহন ধরে রাখা বা এক চাকা তুলে স্টান্ট করা যাবে না। বিশেষ ব্যবস্থা না থাকলে এসব যানে যাত্রী বহনও নিষিদ্ধ। চালক ও যাত্রী উভয়ের জন্য মানসম্মত হেলমেট পরা বাধ্যতামূলক।

৫৬ নম্বর ধারায় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে নির্দিষ্ট সড়ক বা সড়কের অংশে সব ধরনের কিংবা বিশেষ শ্রেণির যানবাহন চলাচল নিষিদ্ধ বা সীমিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উপযুক্ত ট্রাফিক চিহ্ন থাকতে হবে। লিখিত অনুমতি ছাড়া নিষিদ্ধ সড়কে প্রবেশ করা যাবে না। অনুমতির শর্ত ভঙ্গ হলে তা প্রত্যাহার করা হতে পারে।

৫৭ নম্বর ধারায় কর্তৃপক্ষের পূর্ব লিখিত অনুমতি ছাড়া জনপথে মোটরযান, বাইসাইকেল, বৈদ্যুতিক যান বা মানুষ নিয়ে কোনো ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত প্রতিযোগিতার ক্ষেত্রেও সব শর্ত মানতে হবে। এ ধরনের আয়োজনে দুর্ঘটনা, আঘাত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় আয়োজকদের নিতে হবে।

এ ছাড়া ৫৮ নম্বর ধারায় সড়কে বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন নির্মাণ, মেরামত, ভাঙা বা খননকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। কাজের সময় সতর্কতামূলক চিহ্ন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। কাজ শেষে দ্রুত নির্মাণসামগ্রী ও ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

সর্বশেষ ৫৯ নম্বর ধারায় যানবাহনের ভেতরে জননৈতিকতা ও সামাজিক ঐতিহ্যের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করা বা অন্য কাউকে দিয়ে করানো নিষিদ্ধ করা হয়েছে।

কাতারট্রাফিকসড়ক নিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক