Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিএনপি-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বৈঠক, সাংগঠনিক সংস্কারে নতুন গুরুত্ব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২৩:৪৪
বিএনপি-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বৈঠক, সাংগঠনিক সংস্কারে নতুন গুরুত্ব

বিএনপির সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি পর্যালোচনা সভায় দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে হয়েছে বিস্তারিত আলোচনা। সভায় কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের ফলাফলও তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ২০২৩ সালের এপ্রিল মাসে প্রণীত কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ের ২০টি ইউনিটে বাস্তবায়িত কৌশলগত পরিকল্পনার ইতিবাচক ফল পাওয়া গেছে। প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং জনসম্পৃক্ত কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে গণতন্ত্র আন্তর্জাতিকের পক্ষ থেকে তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ধারণাগত ঐকমত্যে পৌঁছান। আলোচনায় চাহিদা নিরূপণ, বিদ্যমান কৌশলগত কর্মপরিকল্পনা হালনাগাদ এবং তার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন মো. ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলে আরও ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন সংস্থাটির প্রধান আমিনুল এহসান, জ্যেষ্ঠ পরিচালক লিপিকা বিশ্বাস এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম।

উল্লেখ্য, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের সহায়তায় গণতন্ত্র আন্তর্জাতিক বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা সম্প্রসারণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।


বিএনপিডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    advertiseadvertise