Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে সব কর্মকর্তা প্রত্যাহার, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১৫
সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে সব কর্মকর্তা প্রত্যাহার, আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সংগৃহীত ছবি

সরকার সুপ্রিম কোর্ট সচিবালয়ে দায়িত্ব পালনরত নিম্ন আদালতের ১৫ জন বিচারকের সবাইকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে। এর ফলে কার্যত বহুল আকাঙ্ক্ষিত বিচার বিভাগের জন্য প্রতিষ্ঠিত পৃথক সচিবালয়ের কার্যক্রম স্থগিত হয়ে পড়ল।

গতকাল মঙ্গলবার রাতে জারি করা দুটি গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, বিচারকদের এই সংযুক্তি ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে। অর্থাৎ ওই তারিখ থেকে তারা সচিবালয় থেকে প্রত্যাহার হয়ে আইন মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছেন। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি বাতিল করা হয়েছিল।

প্রত্যাহার হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালনকারী শেখ আশফাকুর রহমানসহ ১০ জন জেলা ও দায়রা জজ। এ ছাড়া অন্য পাঁচজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তা। প্রফেসর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে সচিবালয়টি প্রতিষ্ঠা করে।

পরে ১০ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়ের উদ্বোধন করেন। বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন আনা এবং বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তবে চলতি বছরের ২ এপ্রিল ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন বিশেষ সংসদীয় কমিটি অন্তর্বর্তী সরকারের জারি করা ২০টি অধ্যাদেশ বাতিল বা অকার্যকর করার সুপারিশ করে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশও ছিল।

এরপর ৩ এপ্রিল আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অধ্যাদেশগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে সংসদে বিল আকারে পুনরায় উপস্থাপন করা হবে।


সুপ্রিম কোর্টসচিবালয়আইন মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের