পরিবেশবান্ধব পণ্য উদ্ভাবনে প্রধানমন্ত্রীর প্রশংসা
আগামীর সময় প্রতিবেদক

ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হয়েছেন।
এ সময় পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সাজ্জাদুল ইসলাম।
দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।




