আগামীর সময়

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের আভাস

প্রতীকী ছবি

সন্ধ্যার মধ্যে দেশের পাঁচ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।


    শেয়ার করুন: