নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

সাজেদুল ইসলাম। ছবি: সংগৃহীত
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাজেদুলকে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানালেন, এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগের বিস্তারিত উল্লেখ নেই।
গ্রেপ্তারের পর সাজেদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহবুবুর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক অপারেশন আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শ্রম আইনের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাজেদুল ইসলাম শুভ্র বনানীর একটি ভবনে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হয় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরও জানালেন, রাতে সাজেদুল ইসলাম শুভ্র বাড়ি থেকে বের হননি। গ্রেপ্তার এড়াতে তিনি নানা রকম চেষ্টা করেন। আজ সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।




