Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বিআরটিএর নামে ভুয়া এসএমএস পাঠিয়ে প্রতারণা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:১৯
বিআরটিএর নামে ভুয়া এসএমএস পাঠিয়ে প্রতারণা

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নাম ও লোগো ব্যবহার করে মোবাইল এসএমএসের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারকচক্র। এ ধরনের বার্তাকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিআরটিএ জানায়, ‘স্পিডিং ফাইন’ বা বকেয়া জরিমানার কথা উল্লেখ করে মোবাইলে এসএমএস পাঠাচ্ছে এবং সঙ্গে একটি নকল ওয়েবসাইটের লিংক দিচ্ছে প্রতারকরা। লিংকে প্রবেশ করে ব্যবহারকারীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করানো হচ্ছে, যা সরাসরি চলে যাচ্ছে প্রতারকদের কাছে।

আরও পড়ুন

ট্রাফিক জরিমানার নামে ফিশিং ফাঁদ!

২৬ মে ২০২৬

সংস্থাটি আরও জানায়, বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) আদলে তৈরি করা হয়েছে একাধিক ভুয়া ওয়েবসাইট। এসব সাইটের সঙ্গে বিআরটিএর কোনো সম্পর্ক নেই। ব্যবহারকারীদের উদ্দেশে পাঠানো কিছু ভুয়া লিংকের মধ্যে রয়েছে bspbrtn-gov.cc, bsp.brtagov.top, bsp.brta.vu/bd, bsp.brtas.vu/bd, bspbrtai-gov.cc এবং bsapqzc.lat। বিআরটিএর একমাত্র অফিসিয়াল সার্ভিস পোর্টাল bsp.brta.gov.bd ছাড়া অন্য কোনো লিংক বা ওয়েবসাইট ব্যবহার না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে নাগরিকদের।বিআরটিএ থেকে দেওয়া সতর্কবার্তা। ছবি: সংগৃহীতনাগরিকদের প্রতি পরামর্শ দিয়ে সংস্থাটি বলেছে, কোনো এসএমএসে থাকা লিংকে ক্লিক করা যাবে না এবং কোনো অবস্থাতেই ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান করা যাবে না। জরিমানা বা তথ্য যাচাইয়ের জন্য সরাসরি অফিসিয়াল পোর্টাল ব্যবহার বা নিকটস্থ বিআরটিএ অফিসে যোগাযোগ করতে হবে।

এ ধরনের বার্তা পেলে নাম্বারটি ব্লক ও স্প্যাম হিসেবে রিপোর্ট করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ক্রাইম ইউনিটকে জানাতে অনুরোধ করা হয়েছে।


আরও পড়ুন

এআই মামলার ভুয়া মেসেজ পাঠাচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল ডিএমপি

২৫ মে ২০২৬



বিআরটিএপ্রতারণা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise