সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় আদালত

ব্যবসায়ী হত্যা মামলায় তারিক সিদ্দিকীর দুই সহযোগী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৮:২০
ব্যবসায়ী হত্যা মামলায় তারিক সিদ্দিকীর দুই সহযোগী রিমান্ডে

গ্রাফিক্স: আগামীর সময়

ঢাকার নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন তারিক সিদ্দিকীর ড্রাইভার মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম। গত রবিবার ঠাকুরগাঁও জেলার ইসলামবাগ থেকে মহিদুল ও রাজধানীর ভাসানটেক থেকে চান মিয়া হন গ্রেপ্তার।

আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন।

শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।

আবেদনে বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, মারধর ও হত্যাচেষ্টার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধীদের অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই বছরের ২১ আগস্ট নিউ মার্কেট থানায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রব।

    শেয়ার করুন:
    Advertisement
    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ফল খেয়ে নিষ্ফল মিটিং, ভাড়া বাড়তে পারে ২২ পয়সা

    ২০ এপ্রিল ২০২৬, ০০:১০

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    চট্টগ্রামে জমজমাট একটি দিন

    ১৯ এপ্রিল ২০২৬, ২০:২২

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    আইপিএলের গ্যালারিতে ‘কালাজাদু’

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ‘ক্যামেরা বন্ধ করেন ভাই, আমরা নেগোশিয়েট করতেছি’

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    তেলের দামে লাফ, খাবারের প্লেটে পড়বে টান

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    এনসিপি নিয়ে ভাবছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক

    ২০ এপ্রিল ২০২৬, ০২:০১

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    বাসের ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আবদার

    ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আজ ঘোষণা

    ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮

    জীবনের ছয় দশকের গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    জীবনের ছয় দশকের গল্প শোনালেন অভিনেতা তৌকীর আহমেদ

    ১৯ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

    নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

    ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    চার ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৩২

    সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

    সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

    ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    ২০ এপ্রিল ২০২৬, ১৬:১৯

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    নতুন করে গরিব হবে অনেক মানুষ

    ১৯ এপ্রিল ২০২৬, ২১:২৭

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ আগামীর সময়

    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN