এলিফ্যান্ট রোডে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে মো. শামীম হোসেন সাজু (৪৫) নামে এক এসি মিস্ত্রির।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটা সিগন্যাল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতের সহকারী মো. মামুন জানান, একটি ভবনের ছয়তলায় এসির পাইপ স্থাপনের কাজ করছিলেন শামীম। কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন তাকে।
নিহত শামীম হোসেন সাজু মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মামুদপট্টি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানার চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন।




