Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

কৌতূহল বিদেশি গাছে, কিনছেন দেশি ফলের চারা

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৩৩
কৌতূহল বিদেশি গাছে, কিনছেন দেশি ফলের চারা

মেলায় অনেকের মনোযোগ মিরাকেল বেরির দিকে

হঠাৎ আকাশে ঘন মেঘ। ঢেকে যায় রোদ। দিগন্ত জুড়ে ঝুম বৃষ্টি। টাপুর টুপুর। টুপুর টাপুর। বাংলাদেশে এইতো আবহমান বর্ষা। চারা রোপণের উৎকৃষ্ট সময়ও এটাই। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে যেসব দর্শনার্থী জাতীয় বৃক্ষমেলায় ঘুরছিলেন, তাদের চাওয়াও যেন তাই। এমন বর্ষায় পছন্দের গাছের চারা সংগ্রহ করা।

৯ জুলাই শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। হাজারো দেশি-বিদেশি প্রজাতির গাছ শতাধিক স্টলে। কেউ দেখছেন, কেউ কিনছেন। তবে বিদেশি প্রজাতির গাছের প্রতি কৌতূহল থাকলেও বেশি কেনা হচ্ছে দেশি ফলের চারা।

দর্শনার্থীদের একজন ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। আগামীর সময়কে বলছিলেন, ‘দেশি গাছ গ্রাফটিং করা সহজ। এ ধরনের গাছই বেশি কিনেছি। বিদেশি গাছের যত্ন নিতে পরিশ্রম আছে। বেশিরভাগই এক বা দুই ঋতুর গাছ। একটু হিসাব করে নিতে হয়।’

আরও পড়ুন

কংক্রিটের শহরে সবুজের উৎসব

১৭ জুলাই ২০২৬

কয়েক প্রকার আমের চারা, তুঁত ফল ও মালটাগাছ কিনতে দেখা যায় তাকে। মেলায় অনেকেই বেছে নিচ্ছিলেন দেশি ফলদ গাছ। যুক্তিটাও সহজ। সহজে পরিচর্যা করা যায়। আমাদের আবহাওয়ায় দ্রুত বেড়ে ওঠে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা গ্রামের বাড়িতে বেশ মানানসই। এমনই ভাষ্য নার্সারি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রিপনের। তার মন্তব্য, এ বছর দেশি ফলের গাছ বেশি বিক্রি হচ্ছে। তবে কিছুটা আবহাওয়া উপযোগী হওয়ায় বিক্রি হচ্ছে থাই, চাইনিজ এবং ভারতীয় ফলের গাছও।

দর্শনার্থীরা ঘুরে ঘুরে বিভিন্ন জাতের ফলের চারা দেখছেন। ছবি: আগামীর সময়
মেলায় প্রদর্শিত প্রতিটি গাছের সঙ্গে ছিল ফলের ছবি ও পরিচিতি। ক্রেতারা সহজেই পছন্দ করতে পারছিলেন। জানতে পারছিলেন জাত ও বৈশিষ্ট্য। শৌখিন বাগানপ্রেমীদের দৃষ্টি কাড়ছিল থাই আম, জাপানি ফল, অ্যাভোকাডো, ম্যাকাডেমিয়া, ড্রাগন, রামবুটান। তবে ভিড়ের বেশিরভাগটাই ছিল আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা, জলপাই, কুল, আমড়া ও ডালিমের মতো পরিচিত ফলের চারার কাছে।

যদিও এবার মেলায় অনেকের মনোযোগ মিরাকেল বেরির দিকে। বিদেশি ফল হলেও দোকানিরা তাকে ডাকছেন আদুরে নামে। নামটাও বেশ। মিরাকেল বেরি। আরও শোভা পাচ্ছিল এপ্রিকট, গোলাপি কাঁঠাল, চেরি, বিভিন্ন রঙের আঙুর, লংগান, ডুরিয়ান, আপেল, মুসাম্বি, তিনের মতো ফলের চারা।

গৃহবধূ নাজনীন আক্তার অভিযোগ করছিলেন, মেলায় গাছের দাম কিছুটা বেশি। যারা দরদাম করতে পারে না তারা বিপাকে আছে। তার ভাষ্য, ‘দেশি ফল গাছগুলোর দাম জানা। এ ধরনের গাছই বেশি কিনেছি। ফলের গাছ ছাদবাগানে রাখব। বেশি বড় হলে গ্রামে নিয়ে যাব। এ কারণেই দেশি ফলের গাছে এত আগ্রহ।’

বিদেশি ফলের গাছের দাম বেশি— স্বীকার করেন নার্সারি মালিক আব্দুল আখের। ‘দেশি ফলের গাছের মধ্যে চাহিদা বেশি আম, পেয়ারা, কুল, লিচু, করমচা ও জলপাইয়ের। এসব গাছের দাম তুলনামূলক হাতের নাগালে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহের শীর্ষে অবস্থান করছে। বিদেশি প্রজাতির গাছের দাম একটু বেশি। মূলত শৌখিন বাগানপ্রেমীরাই নিচ্ছেন।’

জাতীয় বৃক্ষমেলাবর্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise