Agamir Somoy E-Paper
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
১ টাকার শিক্ষক লুৎফর রহমান
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মির্জা ফখরুল

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২১:২৪
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃগোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে। জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলছেন, ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল।

তিনি উল্লেখ করেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিএনপিকে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে অবস্থানকারী রাজনৈতিক শক্তি হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়ে আসছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

বিএনপি মহাসচিব জানিয়েছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে একসঙ্গে বসবাস করে আসছে। সরকারের দায়িত্ব হলো সব ধর্মাবলম্বী নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।

বৈঠকে সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতারা চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের নানা সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা জানান, প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকেও হাজারো ধর্মপ্রাণ মানুষ চন্দ্রনাথ ধামে পূজা-অর্চনা ও তীর্থযাত্রার উদ্দেশে আসেন। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও যোগাযোগ সুবিধার অভাবে তাদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

তাদের বক্তব্য শোনার পর স্থানীয় সরকারমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ ও সংস্কার, মন্দিরের উন্নয়ন এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে নির্দেশনা দেন।

মন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের উন্নয়ন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়— পর্যটন, স্থানীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় সরকার এসব স্থানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসীতাকুণ্ড স্রাইন কমিটি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    কানাডা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    কাতার
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ০
    স্কটল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    মরক্কো
    ০
    হাইতি
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    চেক প্রজাতন্ত্র
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ কোরিয়া
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ২৪ জুন ২০২৬, ০৩:৩৬

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ২৪ জুন ২০২৬, ০০:১২

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ২৪ জুন ২০২৬, ০৫:৫৪

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ২৪ জুন ২০২৬, ০৭:০৪

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    ২৪ জুন ২০২৬, ০৫:৪৮

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    ২৪ জুন ২০২৬, ১০:১৫

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    ২৪ জুন ২০২৬, ০৫:৩৯

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    ২৪ জুন ২০২৬, ০৭:৪৯

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    ২৪ জুন ২০২৬, ০০:৪১

    চল্লিশে পা অসীমে চোখ

    চল্লিশে পা অসীমে চোখ

    ২৪ জুন ২০২৬, ০৫:৩২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    ২৪ জুন ২০২৬, ০৭:১২

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ২৪ জুন ২০২৬, ০৫:২৭

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ২৪ জুন ২০২৬, ১১:৩০

    ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

    ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

    ২৪ জুন ২০২৬, ১৯:০০

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ২৪ জুন ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise