Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

কল্যাণ তহবিল

১২০০ কোটি টাকা শ্রমিকের প্রয়োজনে ব্যয়ের তাগিদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২২:০৩
১২০০ কোটি টাকা শ্রমিকের প্রয়োজনে ব্যয়ের তাগিদ

ছবি: আগামীর সময়

শ্রমিকদের কল্যাণে সরকারের কাছে জমা থাকা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার শ্রমিক কল্যাণ তহবিল থেকে অর্থ ব্যয়ের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান। তিনি বললেন, ‘অন্তত এই অর্থের সুদ হলেও শ্রমিকদের কল্যাণে ব্যয় করা উচিত।’

আজ শনিবার রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত অংশীজন সভায় তিনি এ দাবি জানান। ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ পর্যালোচনা এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সঙ্গে সামঞ্জস্য বিধানে সুপারিশ’ শীর্ষক এ সভার আয়োজন করে সলিডারিটি সেন্টার।

তৌহিদুর রহমান বললেন, ‘অনেক শ্রমিক কষ্টে সংসার চালান। বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানোর মানুষ খুব কম। মালিকপক্ষ নানা প্রতিশ্রুতি দিলেও সংকটের সময়ে অনেক ক্ষেত্রে পাশে থাকে না। অনেক শ্রমিক ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত হন। কেউ কর্মহীন হয়ে পড়লে বা কঠিন রোগে আক্রান্ত হলে মানবেতর জীবনযাপন করতে হয়।’

তিনি বললেন, ‘সরকারের কাছে শ্রমিকদের ১ হাজার ২০০ কোটি টাকার একটি তহবিল রয়েছে। সেই অর্থ ফেলে না রেখে শ্রমিকদের প্রয়োজনেই ব্যয় করা উচিত। প্রয়োজনে অন্তত সুদের অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা যেতে পারে।’

‘শ্রমিক সংগঠনগুলোও তহবিল সংকটে রয়েছে। শ্রমিকদের জন্য কাজ করতে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ ব্যয়ের সময় এসেছে। শ্রমিক কল্যাণের টাকা শ্রমিকদের জন্যই ব্যয় করার জোর দাবি জানাচ্ছি।’—যোগ করেন তিনি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম। তিনি বলেছেন, শ্রম আইনের সর্বশেষ সংশোধনের পর সরকার শ্রম বিধিমালা সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা বিদ্যমান অসামঞ্জস্য দূর করে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বললেন, ‘শ্রম বিধিমালা অবশ্যই শ্রম আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একই সঙ্গে এটি যেন শ্রম আইন বাস্তবায়নকে সীমিত না করে, বরং কার্যকর বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে।’

মূল প্রবন্ধে শ্রম বিধিমালার বিভিন্ন ধারা সংশোধনের সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে অস্থায়ী শ্রমিকের শ্রেণিবিন্যাস, ছাঁটাই-পরবর্তী নোটিসের পরিবর্তে অর্থ প্রদান, চাকরি-সংক্রান্ত নথিতে শ্রমিকদের প্রবেশাধিকার, বিভাগীয় তদন্তের সময়সীমা এবং গ্রীষ্মকালে শ্রমিকদের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা।

এ ছাড়া অতিরিক্ত তাপমাত্রায় কর্মরত শ্রমিকদের সুরক্ষায় বাধ্যতামূলক তাপমাত্রা পর্যবেক্ষণ, নির্ধারিত বিরতি, নিরাপদ পানীয় জলের সহজপ্রাপ্যতা, ধাপে ধাপে কর্মপরিবেশের সঙ্গে অভিযোজন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুস্পষ্ট নির্দেশনা প্রণয়নের সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স ট্যুনিয়ন বললেন, ‘আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুত আইএলও রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য অর্জনে এ ধরনের সংলাপ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।’


কল্যান তহবিলশ্রমিকব্যয়ের তাগিদ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise