আগামীর সময়

পল্লবীতে ২ শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার

পল্লবীতে ২ শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত ব্যক্তিরা হলেন— মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।


পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

    শেয়ার করুন: