Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৫ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব: শেখ রবিউল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:১১
শেয়ার করুন:
৫ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব: শেখ রবিউল

সংগৃহীত ছবি

দ্বিতীয় ‎পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন সম্ভব বলে আশা করছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ ‎‎শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। এতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা অংশগ্রহণ করেন।

‎শেখ রবিউল আলম বলেছেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি বাস্তবায়নের প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এর বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে।‎

‎ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ প্রকল্পের তিনটি বিকল্প নিয়ে কাজ হয়েছে। এর মধ্যে পুরোটা উড়ালসড়ক না করে আংশিক উড়ালসড়ক নির্মাণের দ্বিতীয় বিকল্পটি ব্যয়সাশ্রয়ী বলে মনে হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। এই বিকল্প অনুমোদন পেলে এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হতে পারে।

‎ঢাকা-কুমিল্লা কর্ডলাইন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮৩ হাজার কোটি টাকার এ প্রকল্প পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে জমি অধিগ্রহণ কম লাগবে, জটিলতা কমবে এবং দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

‎‎শেখ রবিউল আলম বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আগে বেশ কিছু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ কারণে একটি প্রকল্প গ্রহণের পর বাস্তবায়ন শুরু করতেই এক থেকে দেড় বছর লেগে যায়। এরপর বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর প্রয়োজন হয়।

‎‎সাংবাদিকদের খণ্ডিত তথ্য বা ধারণাপ্রসূত প্রতিবেদনের পরিবর্তে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ‘সরকারের ভুল-ত্রুটি ও বিচ্যুতি অবশ্যই তুলে ধরতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানকে বিতর্কিত করার পাশাপাশি প্রতিষ্ঠানকে সংশোধন ও বিকশিত করতেও সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।‎’

কর্মশালায় ‎সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা শুধু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অনিয়ম তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সেবার মান উন্নয়নেও সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও অপতথ্য প্রচার থেকে বিরত থাকা জরুরি।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের কাছে জবাবদিহি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

‎দিনব্যাপী এ কর্মশালায় ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা, বাংলাদেশের সমন্বিত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা, সড়ক, সেতু, রেল ও নৌখাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় এবং আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া উন্মুক্ত আলোচনা ও মন্ত্রীদের অংশগ্রহণে বিশেষ ‘মিনিস্টারস সেশন’ অনুষ্ঠিত হয়। বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।
‎‎
কর্মশালায় উপস্থিত ছিলেন রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা। আরো উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

শেখ রবিউল আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার