স্মরণীয় উক্তি
সত্য শক্তিশালী সত্যই জয়ী হবে

উক্তিটি সোজার্নার ট্রুথের। আফ্রিকান-আমেরিকানদের অধিকার নিয়ে অনেক সোচ্চার ছিলেন তিনি। ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় বক্তব্য রাখতে আমন্ত্রণ পান। সে সময় কৃষ্ণাঙ্গদের প্রবেশ নিষিদ্ধ ছিল সেই রাজ্যে। আইন ভঙ্গ করেই সেখানে যান এবং বক্তৃতা দেন। একপর্যায়ে বললেন, ‘সত্য শক্তিশালী, সত্যই জয়ী হবে।’




