Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সুতরাং

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬
শেয়ার করুন:
সুতরাং

হাসি নিয়ে আমার একটা সমস্যা আছে। আমার হাসি স্বাভাবিক না। আমি যখন হাসি, আশপাশের মানুষ তখন চিন্তিত হয়ে পড়ে। কেউ কেউ সরাসরিই জিজ্ঞেস করে, শরীর ভালো আছে কি না।

ঘটনাটা নতুন নয়। ছোটবেলা থেকেই এমন হচ্ছে। একবার স্কুলে এক বন্ধুর কথা শুনে হেসে ফেলেছিলাম। স্যার আমাকে দাঁড় করিয়ে বললেন, ‘কী হয়েছে?’

বললাম, ‘হাসি পেয়েছে স্যার।’

স্যার বললেন, ‘তোমার হাসির কারণটা জানতে চাইনি। জানতে চেয়েছি, ক্লাসে হাসছ কেন?’

এর পর থেকে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে বড় হয়েও খুব একটা সুবিধা হয়নি। অফিসে একদিন বসের সামনে হাসি পেয়ে গেল। মুখ চেপে হাসি আটকে রাখার চেষ্টা করলাম। বস সেটা দেখে বললেন, ‘কোনো সমস্যা?’

বললাম, ‘না স্যার।’

তিনি বললেন, ‘তাহলে চোখ-মুখ এমন হয়ে গেছে কেন?’

এবার বুঝলাম, আমি হাসলেও সমস্যা, না হাসলেও সমস্যা।

কিছু দিন আগে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে বিপদে পড়লাম। সবাই ছবি তুলছে। ফটোগ্রাফার বললেন, ‘একটু হাসুন।’

আমি হাসলাম।

তিনি ক্যামেরা নামিয়ে বললেন, ‘ভাই, একটু স্বাভাবিক হাসি দেন।’

আবার হাসলাম।

তিনি বললেন, ‘দেখে তো মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। চোখে-মুখে আতঙ্কের ছাপ!’

পাশ থেকে একজন বললেন, ‘ওনার হাসি এমনই।’

ফটোগ্রাফার হাল ছাড়লেন না। বললেন, ‘আচ্ছা, আপনি কিছু মনে করবেন না। ভাবুন, আপনার হাতে এখন এক কোটি টাকা আছে।’

এবার সত্যি সত্যি হেসে ফেললাম। ছবি তুলে ফটোগ্রাফার খুব খুশি। বললেন, ‘এই তো! কী সুন্দর হাসি!’

ছবি তোলার পর দেখি, আমি হাসলেও পাশের আত্মীয়ের মুখ গম্ভীর। জিজ্ঞেস করলাম, ‘কী ব্যাপার?’

তিনি বললেন, ‘আপনার হাসি দেখে মনে হলো, আপনি সত্যিই এক কোটি টাকা পেয়ে গেছেন। আফসোস হলো খুব। টাকাটা আমারও দরকার ছিল।’

এখন আর ছবি তোলার সময় আমি হাসি না। কারণ হাসলেই আশেপাশের মানুষ টেনশনে পড়ে যায়। ফটোগ্রাফারকে বলি, ‘ভাই, ছবি তোলেন। কিন্তু হাসতে পারব না। হাসি যদি লাগেই, তবে হাসানোর দায়িত্বটা আপনার।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু