‘আদিবাসী প্রেমিকার মুখ’ গ্রন্থের প্রকাশনা উৎসব

সংগৃহীত ছবি
প্রকাশনা সংস্থা ঐতিহ্যের উদ্যোগে সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের দ্বিভাষিক গ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ : দ্য পোট্রেট অফ এন আদিবাসী বিলভড’–এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে সোমবার (১৮ মে) বিকেল ৪টায়। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
অনুষ্ঠানে আলোচক থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং অধিকারকর্মী মেইনথিন প্রমীলা।
গ্রন্থটি আদিবাসী জীবন, প্রেম, সংস্কৃতি ও প্রান্তিক বাস্তবতার নান্দনিক ও মানবিক উপস্থাপনার মাধ্যমে বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে বলে অভিমত আয়োজকদের।
প্রকাশনা উৎসবে সাহিত্যপ্রেমী, পাঠক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও আগ্রহীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে ঐতিহ্য।



