Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত বুকশপ চেইন কিনোকুনিয়া

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ২৩:০৪
বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত বুকশপ চেইন কিনোকুনিয়া

রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে প্রথম শাখা চালু করেছে বিশ্বখ্যাত বুকশপ চেইন কিনোকুনিয়া— আগামীর সময়

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত জাপানি বুকশপ চেইন ‘কিনোকুনিয়া’। রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে প্রথম শাখা চালু করল জনপ্রিয় ও সুপরিচিত পুস্তক বিপণি ব্র্যান্ডটি।

জাপানে প্রতিষ্ঠিত কিনোকুনিয়া বিশ্বব্যাপী বই, ম্যাগাজিন ও সাংস্কৃতিক প্রকাশনার বিশাল সংগ্রহের জন্য সমাদৃত। দীর্ঘদিন ধরেই পাঠক, শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসুদের কাছে এটি একটি নির্ভরযোগ্য নাম। বাংলাদেশে তাদের আগমন স্থানীয় পাঠকদের জন্য আন্তর্জাতিক মানের বই কেনার অভিজ্ঞতা নিয়ে এলো।

আজ শুক্রবার পুস্তক বিপণি ব্র্যান্ডটির উদ্বোধন করেন কিনোকুনিয়ার পরিচালক হিরোয়শি কাগেয়ামা। তিনি বললেন, ‘বাংলাদেশে কিনোকুনিয়ার এই আগমন শিক্ষা, বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি আমাদের আস্থার প্রতিফলন। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যেখানে মানুষ নতুন নতুন আইডিয়া খুঁজে পাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবে এবং বইয়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারবে।’

কিনোকুনিয়া সাহিত্য, শিল্প, শিক্ষা, লাইফস্টাইল, শিশুতোষ বই ও শিক্ষাসামগ্রীসহ আন্তর্জাতিক এবং স্থানীয় প্রকাশনার সমৃদ্ধ সংগ্রহ। এটি শুধু বইয়ের দোকান নয়, বরং পাঠকদের বৈশ্বিক চিন্তা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিসর।

নতুন এই আন্তর্জাতিক বইয়ের দোকান ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক পাঠক। তেমনি একজন নাতাশা। তিনি বললেন, ‘বাংলাদেশে এত মানুষ বই পড়ে, এটা দেখে আমি অবাক। দেশে আন্তর্জাতিক বইগুলোর অ্যাক্সেস খুব কম ছিল। এখন সেটা পেতে যাচ্ছি। যদিও অনলাইন থেকে অনেক বই অর্ডার করা যায়, কিন্তু বইয়ের দোকানে এসে সময় কাটিয়ে বই কেনার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। এখানে এসে সেটা অনুভব করতে পারছি। সব মিলিয়ে এমন একটি বুকশপ আমাদের দেশে হওয়ায় আমি খুবই আনন্দিত।’
বই কিনতে আসা জাওয়াদ বলেছেন, ‘সবচেয়ে ভালো লাগছে বিদেশি বই সহজেই দেশের বাজারে পাওয়া যাচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও পাওয়া যাবে। পরিবেশটাও খুবই রিডার-ফ্রেন্ডলি। এত মানুষ বই কিনছে, এটাও আমাদের জন্য আশ্চর্যজনক। বাংলাদেশে এ রকম আরও বইয়ের দোকান হওয়া উচিত।’

আগা খান একাডেমির লাইব্রেরিয়ান সৈয়দা মুক্তা আক্তারের ভাষ্য, ‘আমি কিনোকুনিয়ার সঙ্গে অনেক আগে থেকেই পরিচিত। সিঙ্গাপুরের কিনোকুনিয়া বুকশপ থেকে বই কিনতাম। এখন ঢাকায় তাদের শাখা হওয়ায় বই খুঁজে পাওয়া ও কেনা আরও সহজ হবে। তবে সংগ্রহ আরও বিস্তৃত হলে ভালো হতো। এখানে ভারতীয় কনটেন্ট তুলনামূলক বেশি। তবে ইংরেজি সাহিত্য বিভাগের সংগ্রহ খুবই ভালো। সাধারণত বইয়ের দোকানে এত ভিড় দেখা যায় না, উদ্বোধন উপলক্ষে মানুষের উপস্থিতি বেশি। কিছুদিন পর হয়তো ভিড় কমে যাবে।’

শিশু পাঠক মিতিনের চোখে সবচেয়ে আকর্ষণীয় ছিল মাঙ্গা কমিকসের সংগ্রহ। সে বলল, ‘গা কমিক আমার অনেক পছন্দ। এখানে এসে আমি খুব খুশি, কারণ অনেক বেশি মাঙ্গা কালেকশন আছে। আমি বেশ কিছু বই কিনেছি, আরও কিনব। দেশে মাঙ্গা কমিকসের বই পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো লাগছে।’
প্রথম দিনে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানালেন কিনোকুনিয়ার পরিচালক হিরোয়শি কাগেয়ামা। তিনি বললেন, ‘বাংলাদেশে এটি আমাদের প্রথম বুকশপ। আজ প্রথম দিনেই অনেক মানুষ দেখতে আসছেন, বই কিনছেন।’

একই প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার কইছিরো সাতোমি। তিনি জানান, ভালো সাড়া পেলে ভবিষ্যতে এ দেশে আরও শাখা খোলার ইচ্ছা আছে।

লেখক, অনুবাদক ও সাংবাদিক ইকরাম মাহমুদ জানিয়েছেন, দেশে আন্তর্জাতিক মানের এত বড় বুক চেইনের যাত্রা বাংলাদেশি পাঠকদের জন্য দারুণ সংবাদ। কিন্তু নীলক্ষেতের পাইরেসি বই ব্যবসায়ীদের সামনে কতদিন টিকতে পারবে সেটাই চিন্তার বিষয়। পাইরেসি ঠেকাতে পারলে অরিজিনাল বইয়ের পাঠক আরও বাড়বে বলে তিনি মনে করেন।

এশিয়া, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে বুকশপ চেইন কিনোকুনিয়া রয়েছে। বাংলাদেশে তাদের এই সম্প্রসারণ প্রমাণ করে দেশে মানসম্মত বইয়ের দোকান এবং জ্ঞানভিত্তিক অভিজ্ঞতার চাহিদা ক্রমেই বাড়ছে। এই উদ্যোগ একদিকে আন্তর্জাতিক প্রকাশনাগুলোকে পাঠকদের আরও কাছে নিয়ে আসবে, অন্যদিকে সাংস্কৃতিক বিনিময় ও বুদ্ধিবৃত্তিক চর্চার নতুন সুযোগ তৈরি করবে।

কিনোকুনিয়াবুকশপ চেইনউত্তরার সেন্টারপয়েন্টে কিনোকুনিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’