বিশ্বখ্যাত জাপানি বুকশপ ‘কিনোকুনিয়া’ বাংলাদেশে শোরুম প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করছে তাদের কার্যক্রম। প্রতিষ্ঠানটির বাংলাদেশের সহায়ক প্রতিষ্ঠান ইউনিমার্ট। প্রতিষ্ঠানটির সিএফও মঈন উদ্দিন সিদ্দিক জানিয়েছেন, আজ শুক্রবার রাজধানীর উত্তরার বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্টে পাঠকদের সঙ্গে এক মিলনমেলার মাধ...