Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বটতলার পাঠাগার

রবিউল আলম
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৪৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বটতলার পাঠাগার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্য লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছেন কয়েকজন ছাত্রছাত্রী। ছবি: লেখক

বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যেই অ্যাকাডেমিক বইয়ের বাইরে গল্প, উপন্যাস, কবিতা পড়ার আগ্রহ কম দেখা যায়। এসব বই হাতের নাগালে নিয়ে আসতেই ২০১৯ সালের ২০ মার্চ যাত্রা শুরু করে ‘তারুণ্য লাইব্রেরি’। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘তারুণ্য’র উদ্যোগ।

সংগঠনের সভাপতি ইমন হোসেন এমনটাই জানালেন, প্রতি বুধবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসে এই লাইব্রেরি। সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা। গড়ে ২০ থেকে ২৫ জন পাঠক এখান থেকে বই নিয়ে পড়েন। হলে বা মেসে বই নিয়ে যাাওয়ার সুবিধা আছে। প্রতি মাসে একবার সাহিত্য আড্ডা করে তারুণ্য লাইব্রেরি। পাঠকের মধ্যে বই পর্যালোচনার আয়োজন করা হয়। সবচেয়ে বেশি যিনি বইয়ের পর্যালোচনা করেন, তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

তারুণ্যের সাধারণ সম্পাদক ফারহানা আইরিন মণি বললেন, ‘জ্ঞানচর্চার প্রসার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পাঠের অভ্যাস আরও বেশি গড়ে তোলা, তাদের হাতের নাগালে নানা ধরনের বই নিয়ে আসতে আমরা এই লাইব্রেরি গড়ে তুলেছি। এখানে বইয়ের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০। বাংলা ও ইংরেজি সাহিত্যের পাশাপাশি ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্ম, দর্শন, আত্মোন্নয়নের বইও আছে।’ সংগঠনের সদস্যদের নিয়মিত চাঁদার টাকায় নতুন বই কেনা হয়। হল ও মেসগুলোতে বসবাস করা ছাত্র-ছাত্রীদের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য ‘আমাদের তারুণ্য লাইব্রেরি ভ্যান’ চালু করার পরিকল্পনা রয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হবে।

বটতলা হলো এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় আড্ডাস্থল। এর বাঁধানো বেদিতে তারুণ্যের কর্মীরা বইগুলো সাজিয়ে রাখেন। এরপর ধীরে ধীরে আগ্রহী পাঠকের আগমন ঘটে। বইপড়ুয়া শিক্ষার্থীরা জানালেন, তাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সেমিনার লাইব্রেরিগুলো থেকে বই নিয়ে যাওয়ার সুবিধা নেই। তবে এই লাইব্রেরিতে সেই সুবিধা পাওয়ায় তারা বেশ খুশি।

জ্ঞানচর্চার প্রসার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বই পাঠের অভ্যাস আরও বেশি গড়ে তোলা, তাদের হাতের নাগালে নানা ধরনের বই নিয়ে আসতে এই লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। এখানে বইয়ের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০

এখানকার নিয়মিত পাঠক আতিকুর রহমান বললেন, ‘সাহিত্যের বই পড়তে আমার ভালো লাগে। তবে তারুণ্যের লাইব্রেরিতে আত্মোন্নয়নের বই বেশি আছে। সাহিত্যের বইয়ের স্টক আরও বাড়াতে পারলে ভালো হয়।’ আরেকজন পাঠক ফারজানা আক্তার মুন্নী বললেন, ‘বই পড়তে কোলাহলমুক্ত পরিবেশের প্রয়োজন হয়। যেহেতু এই জায়গা আড্ডার কেন্দ্রস্থল, তাই অন্য কোনো নিরিবিলি স্থানে লাইব্রেরিটি সরিয়ে নিতে পারলে ভালো হবে।’ এ বিষয়ে তারুণ্যের সভাপতি বলেছেন, ‘সাহিত্যের প্রতি যেহেতু বেশিরভাগ ছাত্র-ছাত্রীর আগ্রহ আছে, আমরা এ ধরনের বইয়ের স্টক বাড়ানোর চেষ্টা করব। অনেক সময় আগ্রহী পাঠক তাদের পছন্দের বই খুঁজতে এসে পান না। এজন্য বইপ্রেমীরা আমাদের লাইব্রেরিতে বই উপহার দিয়ে একে আরও সমৃদ্ধ করতে পারেন।’

সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা বললেন, ‘দীর্ঘদিন ধরে বুদ্ধিবৃত্তিক ও সেবামূলক কার্যক্রম করে যাচ্ছে তারুণ্য। এর সদস্যদের প্রতি সপ্তাহে নিজেদের রুম থেকে বইগুলো আনা-নেওয়া করতে হয়। এতে ভোগান্তি অনেক। বইগুলো সংরক্ষণ করতে যদি একটি নির্দিষ্ট রুম বা জায়গা পাওয়া যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কার্যক্রম আরও ত্বরান্বিত করা যাবে।’ বই সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনার জন্য আলাদা রুম দেওয়া যায় কি না জানতে চাইলে টিএসসি পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন জানালেন, বিষয়টি বিবেচনায় রাখা হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়পাঠাগারবটতলাটিএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়