Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অপূর্বা

সাজ সজ্জা

খোঁপায় দোলে চুলের কাঁটা

ভাবনা রহমান
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০১
খোঁপায় দোলে চুলের কাঁটা

ছবি: আগামীর সময়

চুলের সাজে চুলের কাঁটার বন্ধুত্ব বেশ গাঢ়। চোখে পড়ে না সবসময়, অথচ সাজের গল্পে তার উপস্থিতি অনিবার্য। লিখেছেন ভাবনা রহমান

একগুচ্ছ চুল যখন বাতাসে উড়ে এসে মুখের ওপর পড়ে, তখন তাকে আলতো করে গুছিয়ে দেয় একটি কাঁটা। কোনোটি ফুল হয়ে ফোটে চুলে, কোনোটি পাতার মতো দুলে ওঠে, কোনোটি আবার মুক্তোর মতো শান্ত। এগুলোর কাজ শুধু চুল আটকে রাখা নয়; সাজের ভেতরে একটু সৌন্দর্য, ব্যক্তিত্ব আর খানিকটা স্বপ্নও জুড়ে দেওয়া।

শাড়ির আঁচলে যখন উৎসব নামে কিংবা বর্ষার দুপুরে জানালার পাশে বসে থাকেন কোনো তরুণী, তখন একটি চুলের কাঁটাই হয়ে উঠতে পারে তার পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ। এটি ঝলমলে কিংবা জাঁকজমকপূর্ণ নয়; তবু এর মধ্যে থাকে একধরনের সংযত সৌন্দর্য।

সময়ের সঙ্গে ফ্যাশনের ধারা বদলেছে; বদলেছে পোশাক, অলংকার ও সাজের ধরন। তবু চুলের কাঁটা আবেদন হারায়নি। কখনো মুক্তোর ছোঁয়ায়, কখনো ফুলেল নকশায়, কখনোবা ধাতব মিনিমাল ডিজাইনে এটি হয়ে উঠেছে আধুনিক সাজের প্রিয় অনুষঙ্গ। খোলা চুলের পাশে কিংবা এলোমেলো খোঁপায় অলংকৃত একটি কাঁটা সাধারণ সাজকেও মুহূর্তে করে তুলতে পারে আলাদা।

চুলের কাঁটা অনেক সময় ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটায়। কেউ বেছে নেন সাদামাটা নকশা, কেউ রঙিন ফুল, কেউবা ঝলমলে পাথরের কাজ। আবার কাঠ, বাঁশ, কাপড় কিংবা মাটির তৈরি কাঁটাও অনেকের পছন্দের তালিকায় থাকে।

শুধু সৌন্দর্য নয়, চুলের যত্নেও চুলের কাঁটার ভূমিকা আছে। রাবার ব্যান্ড বা খুব টাইট ক্লিপ অনেক সময় চুলে অতিরিক্ত টান সৃষ্টি করে এবং এর ফলে চুল পড়ে যেতে পারে। তুলনামূলকভাবে ভালো মানের কাঁটা চুল গুছিয়ে রাখতে সাহায্য করে, আবার চুলের ওপর বাড়তি চাপও তৈরি করে না।

তবে কাঁটা নির্বাচনের ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মুখের গড়নের সঙ্গে মানানসই নকশা বেছে নিলে পুরো লুক আরও সুন্দর হয়ে ওঠে। গোল মুখে লম্বাটে নকশার কাঁটা ভালো মানায়, আর লম্বা মুখে ফুলেল বা চওড়া নকশার কাঁটা মুখের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ঋতুভেদেও কাঁটার ব্যবহারে আসে ভিন্নতা। গরম ও বর্ষাকালে চুল খোঁপা বা উঁচু করে বাঁধার প্রবণতা বাড়ে বলে মজবুত কাঁটার প্রয়োজন হয় বেশি। অন্যদিকে শীতকালে সাজে অলংকারধর্মী কাঁটার ব্যবহার বাড়তে দেখা যায়।

একসময় চুলের কাঁটা মূলত শাড়ির সঙ্গেই বেশি দেখা যেত। এখন কুর্তি, টপ, এমনকি পশ্চিমা পোশাকের সঙ্গেও এটি সমান জনপ্রিয়। ফ্যাশনপ্রেমীরা পোশাকের ধরন অনুযায়ী বিভিন্ন নকশার কাঁটা ব্যবহার করেন। বর্তমান ট্রেন্ডে রয়েছে মুক্তো বসানো, সোনালি ও রুপালি ধাতবের, ফুলেল নকশা করা, বো-আকৃতির এবং মিনিমাল জ্যামিতিক ডিজাইনের কাঁটা। দৈনন্দিন ব্যবহার থেকে উৎসবের সাজ— সব ক্ষেত্রেই এগুলোর চাহিদা রয়েছে।

 

সাজ সজ্জাঅপূর্বা
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise