Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

হালান্ডের আর্জেন্টিনার জার্সি পরা ভাইরাল ছবিটি কি সত্যি

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৫২
হালান্ডের আর্জেন্টিনার জার্সি পরা ভাইরাল ছবিটি কি সত্যি

ছবি: আগামীর সময়

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড আর্জেন্টিনার জার্সি পরে স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই দাবিতে ‘Oky Bye’ ও ‘message’ নামের ফেসবুক পেজসহ এক্স, থ্রেডস, ইনস্টাগ্রাম ও টিকটকেও আলোচিত দাবিতে পোস্ট রয়েছে। শেয়ার করা এসব পোস্টের কমেন্ট বা মন্তব্য বক্স পর্যালোচনা করে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বানোয়াট এবং ছবিটি এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

ভাইরাল স্ক্রিনশটের অসঙ্গতি ও আইডি অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমেই ভাইরাল হওয়া স্ক্রিনশটটি গভীরভাবে পর্যবেক্ষণ করে আগামীর সময়। ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা যায়, হালান্ড আর্জেন্টিনার জার্সিতে চুমু দিচ্ছেন এবং ছবির ওপর ইংরেজিতে লেখা—‘Thanks for saving football, Messi’ (ফুটবলকে বাঁচানোর জন্য ধন্যবাদ, মেসি)। পরবর্তীতে স্ক্রিনশটে দৃশ্যমান ‘erling.haaland’ নামের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটির অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে এই নামের কোনো অ্যাকাউন্ট পাওয়া যায়নি।

তার বদলে স্ন্যাপচ্যাটে ‘Erling Haaland’ নামে ৮ মিলিয়নের বেশি ফলোয়ার বিশিষ্ট হালান্ডের আসল ভেরিফায়েড অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে হালান্ডের সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া গেলেও, আলোচিত ছবির মতো কোনো ছবির খোঁজ সেখানে মেলেনি। এছাড়া ভেরিফায়েড অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, প্রোফাইল নেম এবং ইউজার নেমের সাথে ভাইরাল হওয়া স্ক্রিনশটের অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট অমিল রয়েছে। তাছাড়া হালান্ডের অন্যান্য অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন কোনো ছবি বা বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

প্রযুক্তিগত প্রমাণ

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো প্রায় একই সময় দেখা যাচ্ছে, যা সাধারণত এডিটেড বা সম্পাদিত ছবির ক্ষেত্রে সন্দেহ তৈরি করে। পরবর্তীতে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ (Hive Moderation)-এর সাহায্য নেওয়া হয়। প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, আলোচিত এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরে ও লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়ে নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডের ছবি পোস্ট করার দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ফুটবলপ্রেমীদের আবেগকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিচ ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি একটি ভুয়া ছবিকে স্ন্যাপচ্যাটের আসল পোস্ট দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে।

ইংল্যান্ডস্ন্যাপচ্যাটনরওয়ের তারকাআর্লিং হালান্ডফুটবলারআর্জেন্টিনার জার্সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য