Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

‘মিউজিক থেরাপিস্ট’ হওয়ার স্বপ্ন

রমেন দাশগুপ্ত
রমেন দাশগুপ্ত
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫১
‘মিউজিক থেরাপিস্ট’ হওয়ার স্বপ্ন

শাপলা পাল -ফেসবুক

জীবিকার তাগিদে দুই দশক আগে সদ্য কৈশোর পেরোনো শাপলা পাল যখন মঞ্চে গাইতে শুরু করেন, তখন নিজেও ভাবেননি একসময় সুরের গবেষণায় মনপ্রাণ ঢেলে দেবেন। অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা শাপলা সম্প্রতি ঢাকার ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ’ (ইউওডা) থেকে ক্লাসিক্যাল মিউজিকে আবারও মাস্টার্স ডিগ্রি নিলেন। এবার মিউজিক সাইকোলজি নিয়ে গবেষণা করতে চান। গানের সুর কীভাবে মানুষের আবেগ, মনস্তত্ত্ব ও মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে— সেসব জানতে ঘুরে আসতে চান মিউজিক সাইকোলজির অলিগলিতে।

শাপলার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। স্কুলের পাঠ চুকিয়ে কলেজের করিডরে পা দিতে না দিতেই বাবাকে হারান। শাপলা বললেন, ‘তখন টুকটাক বিভিন্ন প্রোগ্রামে গাইতাম। মিউজিককে সিরিয়াসলি নেওয়ার ভাবনা মাথায় ছিল না। কিন্তু বাবার হঠাৎ মৃত্যুতে পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হয়ে স্টেজ পারফরম্যান্স শুরু করলাম।’

২০১৩ সালে চ্যানেল আই সেরা কণ্ঠে গান গেয়ে জাতীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন শাপলা। বিয়ে করেন করপোরেট অফিসার অরিজিৎ চৌধুরীকে। কোল আলো করে এলো টুইন বেবি। এক ছেলে ও এক মেয়ে; কিন্তু ছেলেকে নিয়ে পড়লেন আরেক সংকটে। হার্টে সমস্যা। শাপলা বললেন, “দুই বছর বয়সে ওকে নিয়ে গেলাম ভারতের ব্যাঙ্গালুরুতে বিশিষ্ট চিকিৎসক ড. দেবী শেঠির কাছে। চেম্বারের ভেতরে গান। ছেলের তখন মাত্র হালকা বোল ফুটছে। একটু একটু করে গানের কলি আওড়াচ্ছিল। শেঠি বললেন, ‘ছেলেমেয়েরা যদি গানের মধ্যে বড় হয়, অনেক অসুখ এমনিতেই সেরে যায়। সংগীত থেরাপি মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য।’ তখনই মিউজিক থেরাপি নিয়ে আগ্রহ তৈরি হলো।”

এরপরই শাপলা মাস্টার্সে থিসিস করেন মিউজিক থেরাপি নিয়ে। বললেন, ‘আমার ইচ্ছা আছে, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার। একজন মিউজিক থেরাপিস্ট হয়ে এ দেশে ফিরে আসব।’

মিউজিকথেরাপিস্টচ্যানেল আইশাপলা পাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক