Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

বিদ্যুৎ জামওয়ালের হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ আসছে স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৬
বিদ্যুৎ জামওয়ালের হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ আসছে স্টার সিনেপ্লেক্সে

সংগৃহীত ছবি

‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর সাফল্যের পর ২০২০-এর দশকে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তা বেড়েছে। এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’। ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা। ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। 

১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি অভিনয় করছেন। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর পরিচালক কিতাও সাকুরাই ছবিটি পরিচালনা করেছেন। তার পরিচালনায় সিনেমাটিতে পরাবাস্তব ও হাস্যরসাত্মক আবহ থাকার সম্ভাবনা রয়েছে। সাকুরাই বলেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

পরিচালকের অস্বস্তিকর প্রস্তাব, সিনেমা ছেড়ে দেন নায়িকা

১৪ অক্টোবর ২০২৬



‘স্ট্রিট ফাইটার’ মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সব মিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ। এই ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য দিক হলো, গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা। বিশেষ করে রিউ, চুন-লি’র মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয়।

সিনেমার কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপটে। রিউ ও কেন মাস্টার্স একসময়কার ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা পরস্পরের থেকে দূরে সরে গেছে। এমন সময় রহস্যময়ী চুন-লি তাদের আবার লড়াইয়ের জগতে ফিরিয়ে আনে। তাদের অংশ নিতে হবে ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের এক ভয়ংকর আন্তর্জাতিক ফাইটিং প্রতিযোগিতায়। কিন্তু এটি শুধু শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা নয়। এর পেছনে রয়েছে একটি প্রাণঘাতী ষড়যন্ত্র।

প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার পাশাপাশি রিউ ও কেনকে নিজেদের অতীত, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর পরিস্থিতিরও মুখোমুখি হতে হবে। সিনেমায় দুই যোদ্ধার সম্পর্ক, টুর্নামেন্টের উত্তেজনা, শক্তিশালী প্রতিপক্ষ এবং ভিডিও গেমের বিখ্যাত ফাইটিং মুভগুলোকে বাস্তবধর্মী অ্যাকশনে উপস্থাপন করা হয়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ বাস্তবধর্মী মার্শাল আর্ট। কারাতে, কুংফু, দ্রুতগতির কিক ও ঘুষির পাশাপাশি গেমের বিখ্যাত আক্রমণগুলোকে লাইভ-অ্যাকশনে দেখানোর চেষ্টা করা হয়েছে। বিচিত্র সব যোদ্ধার সমাবেশ ঘটেছে এখানে। রিউ, কেন, ব্ল্যাঙ্কা, ধালসিম, গাইল ও আকুমার মতো চরিত্রদের নিজস্ব লড়াইয়ের ধরন দর্শকদের জন্য বৈচিত্র্য আনবে।


আরও পড়ুন

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে রবি কিষাণ

১৪ অক্টোবর ২০২৬


নির্মাতা ১৯৯০-এর দশকের আর্কেড গেমের পরিবেশ, রঙিন ভিজ্যুয়াল ও গেমের প্রতি নস্টালজিয়াকে সিনেমায় তুলে ধরতে চেয়েছেন। গেমের পুরোনো আবহকে আধুনিক সিনেমার অ্যাকশনের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরির কয়েকটি কারণ রয়েছে। যেমন, গেমের ভক্তদের প্রত্যাশা। পরিচিত চরিত্র ও তাদের বিখ্যাত আক্রমণগুলো বড় পর্দায় দেখার আগ্রহ রয়েছে দর্শকদের। তারকাদের উপস্থিতির বিষয়টাও উল্লেখযোগ্য। জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিও এবং রোমান রেইন্সের মতো পরিচিত মুখ রয়েছে এখানে।

এ সিনেমার আরেকটি চমক হলো, ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ ‘স্ট্রিট ফাইটার’-এর একটি বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি ‘ভারতের যোগী’ হিসেবে পরিচিত। যাঁরা এই চরিত্রের সঙ্গে পরিচিত, তারা ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন হলিউডের পর্দায় জামওয়ালের অ্যাকশন দেখার জন্য। তবে যাঁদের কাছে ধালসিমের কীর্তি এখনও অজানা, তাঁদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।


বিদ্যুৎ জামওয়ালস্ট্রিট ফাইটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন