Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সিনেমা মুক্তির সময় শাকিব খানকে খুঁজে পাওয়া যায় না কেন?

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:১৬
সিনেমা মুক্তির সময় শাকিব খানকে খুঁজে পাওয়া যায় না কেন?

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এমন অনেক কিছু আছে, যা বছরের পর বছর ধরে এক ধরনের অলিখিত নিয়মে পরিণত হয়েছে। তার মধ্যে একটি হলো, সিনেমা মুক্তির ঠিক আগে বা মুক্তির দিন জনপ্রিয় নায়ক শাকিব খানকে খুব একটা জনসমক্ষে দেখা যায় না। নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ যখন তুঙ্গে, তখনই যেন তিনি নিজেকে আড়ালে সরিয়ে নেন।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমা ঘিরে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন সিনেমাটির পরিচালক আজমান রুশোর একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হাসতে হাসতেই বললেন, “ভাইয়া তো সিনেমা রিলিজের আগে গায়েব থাকেন। উনি ফোন-টোন বন্ধ করে মনে হয় ঘুমাচ্ছেন। আমার সঙ্গেও কথা হচ্ছে না।”

আরও পড়ুন

ঈদের ছুটিতে দেখে নিতে পারেন এই ৬ কোরিয়ান সিরিজ

৩০ মে ২০২৬

মন্তব্যটি ছিল রসিকতার ছলে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বহুদিনের একটি বাস্তবতা। শাকিব খানের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তাঁর বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই মুক্তির সময় প্রচারণার প্রধান দায়িত্ব বহন করেন নির্মাতা, প্রযোজক কিংবা সহশিল্পীরা। অন্যদিকে শাকিব খান অনেকটা দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অনেকের মতে, এটি শাকিব খানের ব্যক্তিগত কৌশল। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি এমন একটি তারকা-ইমেজ তৈরি করেছেন, যেখানে তাঁর উপস্থিতির চেয়ে অনুপস্থিতিই অনেক সময় বেশি আলোচনার জন্ম দেয়। তিনি খুব কম সাক্ষাৎকার দেন, সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন না, আবার সামাজিক মাধ্যমেও তুলনামূলক সংযত। ফলে তাঁকে ঘিরে এক ধরনের রহস্যময়তা তৈরি হয়, যা তারকাখ্যাতি ধরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

ঈদের ছুটিতে দেখার মতো বলিউডের ৬ কালজয়ী সিনেমা

২৯ মে ২০২৬

আবার চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের ধারণা, মুক্তির আগে অতিরিক্ত প্রচারণার চেয়ে শাকিব খান বরাবরই সিনেমার চূড়ান্ত ফলাফলের ওপর বেশি আস্থা রাখেন। দর্শক হলে গিয়ে সিনেমা দেখলেই সেটির প্রকৃত মূল্যায়ন হবে, এমন বিশ্বাস থেকেই হয়তো তিনি নিজেকে কিছুটা দূরে রাখেন।

তবে এই কৌশল সব সময় নির্মাতাদের জন্য স্বস্তির হয় না। বিশেষ করে যখন সিনেমা নিয়ে বিতর্ক বা সমালোচনা শুরু হয়, তখন পরিচালকদেরই সামনে এসে জবাব দিতে হয়। ‘রকস্টার’-এর ক্ষেত্রেও সেটিই দেখা গেছে।

সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এর ভিজ্যুয়াল উপস্থাপনা ও ভিন্ন ধরনের গল্প বলার প্রশংসা করছেন, আবার কেউ প্রচলিত বাণিজ্যিক উপাদানের অভাব নিয়ে হতাশা প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে নায়কের উপস্থিতি নির্মাতার জন্য সহায়ক হতে পারত বলেও মনে করছেন অনেকে।
আরও পড়ুন

ঈদের সিনেমায় জমজমাট প্রেক্ষাগৃহ

২৯ মে ২০২৬

অবশ্য শাকিব খানের ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, সমালোচনা কিংবা বিতর্ক তাঁর জন্য নতুন কিছু নয়। প্রতিটি বড় মুক্তির সময়ই তাঁকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দর্শকের আগ্রহে খুব একটা ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

শাকিব খানরকস্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি