Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নকুলের গায়ে মাহি বিজের হাত, ‘বিগ বস’ থেকে বহিষ্কারের দাবি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৬
নকুলের গায়ে মাহি বিজের হাত, ‘বিগ বস’ থেকে বহিষ্কারের দাবি

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে নকুল ধুল ও গুল্লুর হাতাহাতিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মারামারির সময় অভিনেত্রী মাহি বিজকে নকুলের গায়ে হাত তুলতে দেখা যায় একটি ভাইরাল ভিডিওতে। এরপরই সামাজিক মাধ্যমে মাহি বিজকেও শো থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন দর্শকদের একাংশ।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ঘরে একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রথমে নকুল ধুল ও গুল্লুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে সেই তর্ক হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য প্রতিযোগীরা দুজনকে আলাদা করার চেষ্টা করেন।

আরও পড়ুন

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে রবি কিষাণ

১৪ অক্টোবর ২০২৬



এ সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নকুল ও গুল্লুর মধ্যে ধস্তাধস্তির মধ্যেই মাহী বিজ নকুলের পিঠে হাত তুলছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

নকুলের বিরুদ্ধে শারীরিকভাবে আগ্রাসী আচরণের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে মাহি বিজের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন অনেকে। সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তোলেন, নকুল যদি মারামারির কারণে শাস্তির মুখে পড়েন, তাহলে মাহি বিজের আচরণও কেন বিবেচনায় নেওয়া হবে না?

একজন দর্শক লিখেছেন, শারীরিক আগ্রাসন যদি অনুষ্ঠানের নিয়মবিরুদ্ধ হয়, তাহলে সবার ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগ করা উচিত। আরেকজন মাহি বিজের আচরণ নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের নানা মন্তব্যে অভিনেত্রীর বহিষ্কারের দাবি জোরালো হয়েছে।

অন্যদিকে, নকুল ধুলের শো থেকে বেরিয়ে যাওয়ার খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তার বহিষ্কারের বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য রয়েছে এবং নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাকে শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে; আবার কোথাও বলা হয়েছে, তাঁকে গোপন কক্ষে পাঠানোর পর ফেরানো হতে পারে।


আরও পড়ুন

পরিচালকের অস্বস্তিকর প্রস্তাব, সিনেমা ছেড়ে দেন নায়িকা

১৪ অক্টোবর ২০২৬


ঘটনার সূত্রপাত হয়েছিল কাজি তৌকির ও স্কাউট ওপিকে ঘিরে একটি মন্তব্য নিয়ে। নকুল বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে গুল্লুর সঙ্গে তার তর্ক শুরু হয় এবং একপর্যায়ে দুজনের মধ্যে শারীরিক ধস্তাধস্তি হয়। অন্য প্রতিযোগীরা এগিয়ে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন।

এই ঘটনার পর ‘বিগ বস ২০’-এর ঘরের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মাহি বিজের বিরুদ্ধে দর্শকদের দাবির বিষয়ে শো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে কি না, সেটিই এখন দেখার বিষয়।


বিগ বস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি