Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪
জমকালো আয়োজনে উদ্বোধন হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

ছবি: আগামীর সময়

লালগালিচা, তারকাদের ঝলক আর বিশ্ব সিনেমার বর্ণিল উপস্থিতিতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

বুধবার (২ সেপ্টেম্বর) ইতালির লিডো দি ভেনেজিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের এবারের আসর। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে তারকাখচিত। রেড কার্পেটে একের পর এক তারকার উপস্থিতি আয়োজনের জৌলুশ আরও বাড়িয়ে দেয়।

এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। রুপার্ট মারডকের ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রবেশ এবং সংবাদপত্রের জগতে তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় উদ্বোধনী রাতে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হলিউড তারকা জর্জ ক্লুনিকে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ প্রদান। অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

তবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমবারের মতো একটি বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।

নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে উৎসবের ওরিজন্তি প্রতিযোগিতা বিভাগে।

ভেনিসের লালগালিচায় বাংলাদেশের সিনেমার এই উপস্থিতি দেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি’ ভেনিসে নির্বাচিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ভেনিসের একটি প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আলোচিত এই উৎসবের পর্দা উঠেছে ভেনিসে। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই মহামঞ্চে বাংলাদেশের সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ, প্রত্যাশা ও গর্বের অনুভূতি।

আগামী ১০ দিন বিশ্ব সিনেমার আলো, তারকাদের উপস্থিতি এবং সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতায় মুখর থাকবে ইতালির লিডো দি ভেনেজিয়া।

ভেনিস চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise