Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

মারা গেছেন জ্যাজ সংগীতের কিংবদন্তি আবদুল্লাহ ইব্রাহিম

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৮:৪৪
মারা গেছেন জ্যাজ সংগীতের কিংবদন্তি আবদুল্লাহ ইব্রাহিম

জ্যাজ সুরকার ও পিয়ানোবাদক আবদুল্লাহ ইব্রাহিম

দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা জ্যাজ সুরকার ও পিয়ানোবাদক আবদুল্লাহ ইব্রাহিম মারা গেছেন। গতকাল সোমবার তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দীর্ঘ সংগীত জীবনে ৭০টিরও বেশি অ্যালবাম রেকর্ড করা এই প্রখ্যাত শিল্পী। পরে জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

তার সঙ্গী ড. মেরিনা উমারি এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ আফ্রিকা ও দেশটির জনগণকে হৃদয়ে ধারণ করে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন আবদুল্লাহ ইব্রাহিম। তিনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, নিজের দেশের প্রতি তার ভালোবাসা ম্লান হয়নি কখনো।

কেপটাউনে অ্যাডলফ জোহানেস ব্র্যান্ড নামে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী মাত্র সাত বছর বয়সেই শুরু করেন সুরচর্চার যাত্রা। ১৫ বছর বয়সে পেশাদার সংগীতজীবনে প্রবেশ করেন তিনি।

১৯৫০-এর দশকে স্থানীয় জ্যাজ অঙ্গনে ডলার ব্র্যান্ড নামে পরিচিতি পান তিনি। পরবর্তীতে ১৯৬০ সালে ‘দ্য জ্যাজ এপিসেলস’ ব্যান্ডের সঙ্গে একটি অ্যালবাম প্রকাশ করেন। তাদের ‘জ্যাজ এপিসেল ভার্স ওয়ান’ অ্যালবামটি ছিল কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান শিল্পীদের রেকর্ডকৃত প্রথম পূর্ণদৈর্ঘ্য জ্যাজ এলপি। সংগীত সরাসরি রাজনৈতিক বার্তা না দিলেও, তৎকালীন বর্ণবাদী সরকারের দমন-পীড়নের মুখে পড়তে হয়েছিল তাদের।

১৯৬০-এর দশকে ইউরোপে চলে যান তিনি। সেখানে আমেরিকান জ্যাজ কিংবদন্তি ডিউক এলিংটনের নজরে আসেন তিনি। পরে এলিংটন যুক্তরাষ্ট্রে নিয়ে যান তাকে। এরপর জ্যাজের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী সুরের মিশ্রণে নিজস্ব একটি অনন্য ধারা তৈরি করেন আবদুল্লাহ ইব্রাহিম। ১৯৭৪ সালে প্রকাশিত তার বিখ্যাত ট্র্যাক ম্যানেনবার্গ দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিতি পায়।

দক্ষিণ আফ্রিকার বাইরে দীর্ঘদিন বসবাস করলেও কখনো নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হননি তিনি। সুযোগ পেলেই দেশে ফিরে সংগীত পরিবেশন করতেন। মাত্র তিন মাস আগে কেপটাউন আন্তর্জাতিক জ্যাজ উৎসবে তিনি শেষবারের মতো মঞ্চে পারফর্ম করেন।

সংগীতের পাশাপাশি একাধিক চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোরও তৈরি করেছেন তিনি। এর মধ্যে ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিস পরিচালিত ‘নো ফিয়ার, নো ডাই’ এবং ‘চকোলেট’ উল্লেখযোগ্য।

আবদুল্লাহ ইব্রাহিমসুরকার ও পিয়ানোবাদকজ্যাজসংগীতশিল্পী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ১
    মিসর
    ১
    ১৬ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    সৌদি আরব
    ১
    উরুগুয়ে
    ১
    ১৬ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    ইরান
    ২
    নিউজিল্যান্ড
    ২
    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    মানুষের চিকিৎসার খরচ জুগিয়ে নিঃস্ব ইয়াকুব

    ১৬ জুন ২০২৬, ০৩:১২

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

    ১৬ জুন ২০২৬, ০০:১৮

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

    ১৬ জুন ২০২৬, ০৬:১২

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৬ জুন ২০২৬, ০৫:৪৭

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    কামরাঙ্গীরচরে ছুরি মেরে দোকান কর্মচারীকে হত্যা

    ১৬ জুন ২০২৬, ০০:৩০

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    সৌদির বাধায় আটকালো উরুগুয়ে

    ১৬ জুন ২০২৬, ০৬:৩৪

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    সীমান্ত সম্মেলন নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি : বিজিবি

    ১৬ জুন ২০২৬, ০০:৪০

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত

    ১৬ জুন ২০২৬, ০০:৪২

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

    ১৬ জুন ২০২৬, ০৮:১১

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান

    ১৬ জুন ২০২৬, ০১:০৮

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    চাঁদা না দেওয়ায় হামলা, ভিডিও ভাইরাল

    ১৬ জুন ২০২৬, ০৫:২৬

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    কেপ ভার্দের কাছে স্পেনের অসহায় আত্মসমর্পণ

    ১৬ জুন ২০২৬, ০১:০৭

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    শুধু সন্দেহে নয়, কারণ দেখিয়ে গ্রেপ্তার

    ১৬ জুন ২০২৬, ০০:৫৭

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    টঙ্গীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আটক ২

    ১৬ জুন ২০২৬, ০৪:৪০

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড

    ১৬ জুন ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise