জবিতে নবীনদের বরণ করে নেবে জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ

সংগৃহীত ছবি
বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে। পাশাপাশি ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। এছাড়াও অনুষ্ঠানে সিলেট বিভাগস্থ শিক্ষার্থীদের মধ্যে ডিনস' অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং যারা বিভিন্ন বিভাগে প্রথম স্থান অধিকার করেছে তাদের পুরস্কৃত করা হবে।
আগামীকাল ২৩ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে একটি করে গিফট। উপস্থিত শিক্ষার্থীদের জন্য থাকবে দুপুরের খাবার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থীদের জন্য ১৫ ধরনের চা।
এ বিষয়ে জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম তানভীর বলেছেন, এই আয়োজনের মূল লক্ষ্য বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরা, অন্যান্য অঞ্চলের সাথে সিলেট বিভাগের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং নতুনদের মাঝে ভবিষ্যৎ সম্ভাবনার আলো প্রজ্বলিত করা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আগামীর সময় ও যুগান্তর।




