Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

সমাজকর্মকে পেশার মর্যাদা দিতে এখনই উদ্যোগ প্রয়োজন: নোবিপ্রবি উপাচার্য

জাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:১৮
সমাজকর্মকে পেশার মর্যাদা দিতে এখনই উদ্যোগ প্রয়োজন: নোবিপ্রবি উপাচার্য

সমাজকর্মকে পেশার মর্যাদা দিতে এখনই উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

রবিবার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ আয়োজিত ‘স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক লক্ষ্য: পেশাদার সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ইএসডিও-র অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাজকর্মকে পেশার মর্যাদায় প্রতিষ্ঠিত করার বিষয়ে নোবিপ্রবি উপাচার্য বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমাজকর্ম শিক্ষার প্রতিষ্ঠানগুলোর কোন যোগাযোগ নেই। এটাও আমাদের ব্যর্থতা। আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি, বোঝাতে পারিনি। এর আগে সরকার ও প্রথিতযশা শিক্ষকেরাও এ বিষয়ে উদ্যোগ নেননি। সমাজকর্মকে পেশার মর্যাদায় নেওয়ার জন্য এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা কি এখন কিছুই করব না?’

আরও পড়ুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও জবিতে সহপাঠীদের বিক্ষোভ সমাবেশ; প্রক্টরিয়াল বডির বাধা

০৯ আগস্ট ২০২৬

তার ভাষ্য, ‘বিশ্বের বহু দেশে সমাজকর্মকে পেশা হিসেবে চর্চা করা হচ্ছে। অথচ আমরা এর ধারেকাছেও যেতে পারছি না। এখন আমাদের সময় এসেছে এসব নিয়ে কাজ করার।’

জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

জাবিপ্রবি উপাচার্য বলেন, ‘বিভিন্ন গবেষণা ও আবিষ্কারকে সমাজে কার্যকরভাবে প্রয়োগ করতে সামাজিক সম্পৃক্ততা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইএসডিও (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান৷ প্রবন্ধে জানানো হয়, ১৯৮৮ সালের বন্যা-পরবর্তী স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে ESDO-এর যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটি দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা ও ৪২২টি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী ক্ষমতায়ন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। পরে তাঁর উপস্থাপিত মূল প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিজাবিপ্রবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার