Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন

ছবি: সৌজন্য

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এনএসইউ প্লাজা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে স্নাতক ভর্তি পরীক্ষায় ভালো ফলের জন্য ১৪ শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম এবং সম্মানিত অতিথি ছিলেন একই বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের পরিচয় তুলে ধরেন সংশ্লিষ্ট ডিনেরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উচ্চশিক্ষার সময় শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

এম. এ. কাশেম বলেন, দেশের মেধাবী তরুণদের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দেশেই দেওয়ার লক্ষ্য নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ পথপরিক্রমায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

বেনজীর আহমেদ শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শৃঙ্খলা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে হবে এবং দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। পরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এনএসইউএসএসের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এনএসইউওরিয়েন্টেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর