Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পিআরআই ও বিশ্বব্যাংকের তথ্য

বছরে জিডিপি বাড়বে লাখ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩
শেয়ার করুন:
বছরে জিডিপি বাড়বে লাখ কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়

রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের কাঠামোগত সংস্কার করা গেলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, আর্থিক ও জ্বালানি খাতে জরুরি সংস্কার বাস্তবায়িত হলে গড় প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়বে। এতে বছরে গড়ে প্রায় ১ লাখ ২ হাজার ৪৫০ কোটি টাকা জিডিপিতে যুক্ত হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও বিশ্বব্যাংক যৌথভাবে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসকাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট অ্যান্ড জবস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, কম রাজস্ব আহরণ, ক্রমবর্ধমান সুদ ও ভর্তুকির ব্যয় এবং উন্নয়ন ব্যয় সংকোচনের কারণে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল ৬ দশমিক ৮ শতাংশ এবং মোট রাজস্ব ছিল জিডিপির ৮ শতাংশ। ২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ের মোট কর রাজস্বের প্রায় সমান। টিআইএনধারীর ৪০ শতাংশেরও কম নিয়মিত কর দেন। বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের হার ২০২১ অর্থবছরের ৮৬ দশমিক ৬ শতাংশ থেকে ২০২৫ অর্থবছরে ৮১ শতাংশে নেমেছে।

ভ্যাটের একাধিক হার, কর অব্যাহতি, সীমিত করভিত্তি ও অসম্পূর্ণ ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবস্থা রাজস্ব আদায়ে জটিলতা তৈরি করছে। অন্যদিকে, উচ্চ ও অসম বাণিজ্য শুল্ক আমদানি ও উৎপাদন ব্যবস্থায় বিকৃতি ঘটাচ্ছে।

সরকারি ব্যয়ের ক্ষেত্রেও উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকা মূলধনি ব্যয় ২০২৫ অর্থবছরে কমে ২ দশমিক ৮ শতাংশ হয়েছে। বিপরীতে, সুদ পরিশোধের ব্যয় ২০১৭ অর্থবছরের ১ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে। শিক্ষা খাতে ব্যয় জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ। ১০ বছর বয়সী শিশুদের অর্ধেকের বেশি বয়স উপযোগী লেখা পড়তে ও বুঝতে পারে না। স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ ব্যক্তিগত উৎস থেকে আসায় পরিবারের ওপর চাপ বাড়ছে।

জ্বালানি খাতে বিদ্যুৎ ও গ্যাসের ভর্তুকি ২০১৮ অর্থবছরের জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থেকে ২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। পুরনো বিদ্যুৎকেন্দ্র, গ্যাস সংকট, আমদানি নির্ভরতা ও দুর্বল পরিচালন ব্যবস্থাকে এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব সমস্যা সমাধানে করনীতি ও কর প্রশাসন পৃথক করা, ডিজিটাল কর ব্যবস্থাপনা, একক করদাতা শনাক্তকরণ ব্যবস্থা, কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও শুল্ক কাঠামো সংস্কারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি জ্বালানির ব্যয়-প্রতিফলক মূল্য নির্ধারণ, নিয়ন্তক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছরে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত এবং বাজেট ঘাটতি ৩ দশমিক ৬ শতাংশে নামানো সম্ভব বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পিআরআইর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের করের হার আন্তর্জাতিক মানদণ্ডে কম নয়; তাই কর বাড়ানোর পরিবর্তে কর প্রশাসনের সংস্কার জরুরি। বর্তমানে রাজস্ব আদায় সক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশ কাজে লাগানো হচ্ছে। কর-জিডিপি অনুপাত ২০ থেকে ২১ শতাংশে নেওয়ার সুযোগ রয়েছে। তার অভিযোগ, কর প্রশাসনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম রয়েছে, যা গত ৫০ বছরে কোনো সরকার কার্যকরভাবে সমাধান করেনি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেছেন, অপচয়, সুশাসনের অভাব ও অদক্ষতার কারণে সরকারি ব্যয়ে প্রত্যাশিত ফল আসছে না। কম বিদ্যুৎ ব্যবহারকারীদের ভর্তুকি বহাল রেখে বেশি ব্যবহারকারীদের ক্ষেত্রে তা ধাপে ধাপে প্রত্যাহার এবং গ্যাসে মিটারভিত্তিক ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তিনি।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেছেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য অর্জনে সরকারি বিনিয়োগ জিডিপির প্রায় ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ২০-২১ শতাংশে নিতে হবে। রাজনৈতিক অর্থনীতি, অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা ও ফলাফলভিত্তিক বাজেটের অভাব বড় বাধা। তিনি ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব একীভূত করে সরকারি অর্থব্যবস্থাকে প্রবৃদ্ধির কৌশলের অংশ করার আহ্বান জানান।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রনজীত ঘোষ বললেন, সংস্কার হলে ২০৩৫ সালের মধ্যে রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ১৫ শতাংশে উন্নীত হবে। ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে জ্বালানি ভর্তুকি পাঁচ গুণ বেড়েছে, যার ৭১ শতাংশ গেছে বিপিডিবিতে। একই সময়ে গ্রিডে বিদ্যুৎ বিভ্রাট ১৪০ ঘণ্টা থেকে বেড়ে ২৭০ ঘণ্টা হয়েছে। তিনি ভ্যাট সহজীকরণ, এনবিআরের তথ্য ব্যবস্থার উন্নয়ন, জ্বালানির ব্যয়-প্রতিফলক মূল্য নির্ধারণ ও গ্রিডে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেন।

জিডিপিপিআরআইবিশ্বব্যাংকরাজস্বজ্বালানিসংস্কারপ্রতিবেদনভর্তুকিসংকোচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩