Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
EN
  • সর্বশেষ
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণে যাচ্ছে রানার

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৬:৩৫
বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণে যাচ্ছে রানার

সংগৃহীত ছবি

চীনের বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণে যাচ্ছে শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে বিওয়াইডির সঙ্গে কারিগরি লাইসেন্স চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটি। পূর্বের মাস্টার সাপ্লাই ও ম্যানুফ্যাকচারিং চুক্তির পরবর্তী পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি, চীনের সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্ট বা এমএসএমএ অনুমোদনের বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই চুক্তির ধারাবাহিকতায় এবার এর পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নিয়েছে রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ।

পর্ষদ বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বিওয়াইডির সম্পূর্ণ তৈরি গাড়ি দেশে আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, এমএসএমএর আওতায় ভবিষ্যতে প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলা এবং সংশ্লিষ্ট প্রস্তুতি সম্পন্ন করার অংশ হিসেবেই সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি ও বিতরণ করা হবে। অর্থাৎ, বিওয়াইডির সঙ্গে চুক্তির আওতায় গাড়ি উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি গাড়ি এনে দেশের বাজারে বিতরণের মাধ্যমে প্রয়োজনীয় বাজার ও বিক্রয় নেটওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছে রানার অটোমোবাইলস।

এদিকে, টেকনিক্যাল লাইসেন্স চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্তের ফলে বিওয়াইডির প্রযুক্তি ও সংশ্লিষ্ট কারিগরি সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেও আনুষ্ঠানিক অগ্রগতি হবে। আর সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানির মাধ্যমে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নের আগে দেশের বাজারে বিওয়াইডির গাড়ির উপস্থিতি ও বিতরণ কাঠামো তৈরির সুযোগ পাবে কোম্পানিটি।

রানার অটোমোবাইলসের এ উদ্যোগকে চীনের বিওয়াইডির সঙ্গে পূর্বঘোষিত উৎপাদন চুক্তির পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে একদিকে বিওয়াইডির গাড়ি দেশের বাজারে আনার প্রস্তুতি এগোবে, অন্যদিকে ভবিষ্যৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক ও অবকাঠামোগত প্রস্তুতিও নেওয়া হবে।

চুক্তির পরবর্তী ধাপে রানার অটোমোবাইলসের মূল দুটি সিদ্ধান্ত হলো—বিওয়াইডির সঙ্গে কারিগরি লাইসেন্স চুক্তি স্বাক্ষর এবং সম্পূর্ণ তৈরি বিওয়াইডি গাড়ি আমদানি ও বিতরণ।

    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ২২:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ২২:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২৩ আগস্ট ২০২৬, ০০:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৯:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২৩ আগস্ট ২০২৬, ০১:০৬

    advertiseadvertise