ভোটের দিন বন্ধ সব স্থলবন্দরের ইমিগ্রেশন
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

