Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

টাঙ্গাইলে কমিউনিটি ব্যাংকের ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স’

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৮:০৬
টাঙ্গাইলে কমিউনিটি ব্যাংকের ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স’

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে পিএলসি।

সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, সহকারী পরিচালক মো. ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মো. আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব অপারেশনস্ অ্যান্ড ডিক্যামেলকো শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী; হেড অব অ্যান্ড ইনস্পেকশন মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ ও ক্রেস্ট বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা আরও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

কমিউনিটি ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে